চীনা হ্যাকারদের হামলার শিকার যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবকাঠামো
, ০৬ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৭ ছানী ‘আশার, ১৩৯০ শামসী সন , ২৭ মে, ২০২৩ খ্রি:, ১৪ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে চীনের রাষ্ট্রীয় মদদপুষ্ট ‘ভোল্ট টাইফুন’ দলের হ্যাকাররা হামলা করেছে বলে অভিযোগ করছে টেক জায়ান্ট মাইক্রোসফটসহ ‘ফাইভ আইস’ নামে পরিচিত পশ্চিমা ৫ দেশের গোয়েন্দা সংস্থা। গত বৃহস্পতিবার (২৫ মে) চীনা হ্যাকারদের বিরুদ্ধে এমন অভিযোগ করে তারা।
সংস্থাটির অংশীদার ৫ দেশ হলো অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। যৌথ বিবৃতিতে পশ্চিমা সাইবার নিরাপত্তা এজেন্সি বলেছে, ‘বেসরকারি খাতের অংশীদারেরা মনে করছে এমন কর্মকা-ের মাধ্যমে মার্কিন গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে হ্যাকার দলটি। একই কৌশল ব্যবহার করে বিশ্বব্যাপী বিভিন্ন খাতে হামলা করতে পারে তারা। ’
পৃথক বিবৃতিতে মাইক্রোসফট জানায়, হ্যাকার দলটি ২০২১ সালের মাঝামাঝি থেকে সক্রিয়। দলটি গুয়ামসহ যুক্তরাষ্ট্রের উৎপাদন, পরিবহন, নির্মাণ, সমুদ্র, সরকার, তথ্য প্রযুক্তি এবং শিক্ষা খাতকে লক্ষ্য করে হামলা পরিচালনা করেছে।
টেক জায়ান্ট মাইক্রোসফট আরও বলেছে, ‘ভবিষ্যতের সংকটে যুক্তরাষ্ট্র ও এশিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামো’ ধ্বংস করাই ছিল হ্যাকার দলটির উদ্দেশ্য। এ বিষয়ে তারা ‘মোটামুটি নিশ্চিত’ বলে জানিয়েছে কোম্পানিটি।
এমন সংকটের মধ্যে তাইওয়ানে চীনা হামলার আশঙ্কা অন্যতম বলে জানিয়েছে কোম্পানিটি। প্রায় ২৩ লাখ বাসিন্দার এই দ্বীপটিকে চীন নিজ ভূখ- বলে দাবি করে বিভিন্ন ধরনের সামরিক কার্যক্রম পরিচালনা করে।
এর আগে ভোল্ট টাইফুন নামক হ্যাকার দলটির বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ছিল। যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের গোয়েন্দা ও সাইবার নিরাপত্তা এজেন্সির অভিযোগ, দেশগুলোর অবকাঠামোতে হামলার পেছনে এই দলটিই দায়ী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মালদ্বীপে অগ্নিকান্ডে ৫ বাংলাদেশি নিহত
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন এরদোগান
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কোন প্রযুক্তিতে ভর করে এমন নিখুঁত হামলা করছে ইরান, চিন্তায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মার্কিন ২ রিফুয়েলিং বিমানে হামলা, একটি ভূপাতিত, আরেকটি ক্ষতিগ্রস্ত -নিহত ৪ মার্কিন সেনা, আহত ২
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সপ্তাহে ৫ হাজার কোটি ডলার করে ঋণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালদ্বীপে অগ্নিকারে ৫ বাংলাদেশি নিহত

ইসরায়েলি গোয়েন্দা সদরদপ্তরে হামলার দাবি ইরানের
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তিন শর্ত মানলেই যুদ্ধ বন্ধ হবে -মাসুদ পেজেশকিয়ান
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)