চাল রপ্তানিতে ভারতের নতুন শর্ত সত্তে¦ও দেশের বাজার স্থিতিশীল
, ১৯ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ খমীছ, ১৩৯৩ শামসী সন , ১২ অক্টোবর, ২০২৫ খ্রি:, ২৮ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
চালের মজুত ঠিক রাখতে বাংলাদেশ আমদানির একটি বড় অংশ যে দেশ থেকে করে, সেই ভারত চাল রপ্তানিতে নতুন শর্ত আরোপ করেছে। তবে এই সিদ্ধান্তের কোনো প্রভাব বাংলাদেশের বাজারে দেখা যাচ্ছে না।
খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দেশে পর্যাপ্ত মজুত থাকার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে চালের দাম কমে আসা এবং ভারতের বিকল্প উৎস থাকায় চালের বাজার স্থিতিশীল থাকবে।
ব্যবসায়ীরাও নিশ্চিত করেছেন, ভারতের নতুন শর্তের কারণে চাল আমদানিতে তারা কোনো অসুবিধার মুখে পড়ছেন না। গত ২৪ সেপ্টেম্বর ভারত বাসমতী ছাড়া অন্য চাল রপ্তানিতে কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষের (এপিইডিএ) নিবন্ধন নেওয়া বাধ্যতামূলক করে আদেশ জারি করে।
বাংলাদেশ ভারত থেকে মূলত নন-বাসমতী বা সাধারণ চালই আমদানি করে। গত অর্থবছরে ভারত থেকে ছয় লাখ মেট্রিক টন চাল আমদানি করেছিল বাংলাদেশ, এবং এই অর্থবছরেও লক্ষ্যমাত্রা প্রায় একই।
খাদ্য অধিদপ্তরের সংগ্রহ বিভাগের পরিচালক মনিরুজ্জামান বলেন, নতুন শর্ত অনুযায়ী নিবন্ধন নেওয়ার যে বিষয়, তাতে আমদানি বিঘিœত হবে না। আমরা যাদের কাছ থেকে চাল কিনি, তারা এ নিবন্ধন এরই মধ্যে নিয়ে নিয়েছে।
খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা দেশে এখন পর্যাপ্ত চালের মজুত থাকার কথা বলছেন। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এখন ১৬ লাখ মেট্রিক টন চাল মজুত রয়েছে, যেখানে ১২ লাখ মেট্রিক টন চালের মজুতকে নিরাপদ মজুত (সিকিউরড স্টক) হিসেবে ধরা হয়। আগামী ১৫ নভেম্বরের পর থেকে আমন সংগ্রহ শুরু হলে মজুত আরও বাড়বে।
ঢাকার কয়েকটি বাজারে চালের বাজার স্থিতিশীল দেখা গেছে। কারওয়ান বাজারের হাজী রাইস এজেন্সির মালিক হাজী রইছ মিয়া জানান, দুই মাস ধরে চালের দাম একই রয়েছে এবং মোটা চাল ৬০ থেকে ৬৫ টাকার মধ্যে, আর সরু চাল ৭৫ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
ফার্মগেট এলাকার তেজতুরী বাজারের ভাই ভাই স্টোরের মালিক জুয়েলও বলেন, মোটা চাল ৬৫ টাকায় আর মিনিকেট ৮০ টাকায় বিক্রি করছেন এবং চালের দাম আগের মতোই আছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
গ্যাস-কয়লা সংকটে বিদ্যুৎ উৎপাদনে ধস
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন ফখরুল
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পচা-নষ্ট আমে তৈরি হচ্ছে পাল্প, কিনছে বড় বড় জুস কোম্পানিগুলো
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২০২২ সালের পর গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ লোডশেডিং -ফাইজ তাইয়েব
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লোডশেডিংয়ে অসন্তোষ, নিরাপত্তা চেয়ে চিঠি
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সমন্বয়হীন খোঁড়াখুঁড়ি দুর্ভোগ চরমে
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী ৫ দিন বাড়তে পারে বৃষ্টি
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করেছি’ বিএনপি নেতার অডিও ভাইরাল
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘প্রত্যেক এমপিকে ডাকো, সব জায়গায় আগুন দেবে’
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মেজর, এসপি পরিচয়ে চাকরিপ্রত্যাশীদের ফাঁদ!
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল -চিফ হুইপ
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)