চার মাসে ৬০ লাখ পর্যটক পেল দুবাই
, ২৪ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৫ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১৪ জুন, ২০২৩ খ্রি:, ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
দুবাইয়ে চলতি বছরের প্রথম চার মাসে ৬০ লাখ পর্যটক এসেছে। পর্যটন ও বাণিজ্য নগরীটির ডিপার্টমেন্ট অব ইকোনমি অ্যান্ড ট্যুরিজমের (ডিইটি) বরাতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। খবর: অ্যারাবিয়ান বিজনেস।
ক্রাউন প্রিন্স ও দুবাই এক্সিকিউটিভ কাউন্সিলের চেয়ারম্যান শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশীদ আল মাকতূম সোমবার ডিইটি কার্যালয় পরিদর্শন করেন। এ সময় ডিইটির বিভিন্ন প্রকল্প পরিদর্শন ও তদারকি করেন।
ডিইটির সর্বশেষ উপাত্তে দেখা গেছে, ২০২৩ সালের প্রথম প্রান্তিকে নতুন ব্যবসার লাইসেন্স ইস্যু গত বছরের একই প্রান্তিকের তুলনায় ৩০ শতাংশ বেড়েছে। ২০২২ সালে দুবাইয়ের জিডিপিতে ম্যানুফ্যাকচারিং শিল্পের অবদান ছিল ৮.৬ শতাংশ। পরবর্তী দুই বছরে তা ৯ শতাংশ স্পর্শ করতে পারে বলে আশা করা হচ্ছে।
দুবাই করপোরেশন ফর ট্যুরিজম অ্যান্ড কমার্স মার্কেটিংয়ের (ডিসিটিসিএম) গৃহীত পদক্ষেপের ফলে লক্ষণীয় বিদেশী পর্যটক আগমন বেড়েছে। ২০২২ সালে বিদেশী পর্যটক ৫৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছিল ১ কোটি ৪৪ লাখ। ২০২৩-২৫ সালের মধ্যে বিদেশী পর্যটক আগমন বাড়বে বলে আশা করা হচ্ছে। চলতি বছরের প্রথম চার মাসে দুবাইয়ে বিদেশী পর্যটক ৬০ লাখেরও বেশি। ২০২২ সালের একই সময়ের তুলনায় তা ১৮ শতাংশ বেশি। এতে ট্রিপঅ্যাডভাইজর ট্রাভেলার্স চয়েস অ্যাওয়ার্ডসে বিশ্বের এক নম্বর পর্যটন আকর্ষণ স্বীকৃতি পেল দুবাই। টানা দুই বছর এ স্বীকৃতি ধরে রাখল আমিরাত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর সক্ষমতা মারাত্মক হ্রাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)