চারদিকে শুধুই হাহাকার!
, ১৭ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১১ তাসি, ১৩৯০ শামসী সন, ৯ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ২৬ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
তুরস্ক-সিরিয়ায় গত দুই যুগের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। এখনও শেষ হয়নি উদ্ধারকাজ। এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা বহু মানুষ। তাদের ধুলোমাখা রক্তাক্ত চেহারা আর বেঁচে ফেরার কাতর আকুতি বুকে কাঁপন তুলতে বাধ্য।
ধ্বংসস্তূপের মধ্যে আটকে থাকা এক শিশুর শুধু মাথাটা বেরিয়ে টানা ৪৫ ঘণ্টা আটকে ছিল সে। উদ্ধারের আগে শিশুটিকে একটি বোতলের ছিপিতে করে একটু একটু করে পানি পান করাতে দেখা যায় এক উদ্ধারকর্মীকে। এসময় মুহাম্মদ নামে শিশুটিকে তিনি বলতে থাকেন, ‘মুহাম্মদ, পানি পান করো। এই তো ভালো, ভালো। তোমার কি ক্ষুধা পেয়েছে?
পরে শিশুটিকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
শুধু এটিই নয়, ভূমিকম্পের পর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকদের বেশ কয়েকটি পোস্টে শোনা গেছে জীবিত উদ্ধারের আকুতি।
এক প্রত্যক্ষদর্শী বলেন, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে দুটি ছোট ছোট শিশু। বয়সে তুলনামূলক বড় মেয়েটি তার ভাইকে রক্ষার চেষ্টা করছে। মেয়েটি কাঁদতে কাঁদতে বলে, ‘না, না, আমাদের বের করো।’
আরেক স্থানে দেখা যায়, লাল শার্ট পরা এক তরুণ ধ্বংসস্তূপের নিচে থেকে নিজের দুর্দশা এবং পাশে প্রতিবেশীরাও আটকা থাকার কথা বলছেন।
আরেকটি স্থানে দেখা যায়, মধ্যবয়স্ক এক লোক ধ্বংসস্তূপের ভেতর থেকে বেরিয়ে আসা একটি মেয়ের হাত ধরে রেখেছেন। বলা হচ্ছে, ওই ব্যক্তি ভূমিকম্পে নিহত মেয়ের হাত আকড়ে ধরে রেখেছেন।
ভূমিকম্পের এমন ধ্বংসযজ্ঞের মধ্যে কিছু আশ্চর্য ঘটনাও দেখা গেছে। যেমন- ধ্বংসস্তূপের নিচে জন্ম হয়েছে একটি ফুটফুটে শিশুর। চাপা পড়ে তার মা মারা গেলেও অক্ষত রয়েছে শিশুটি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলের অর্থ সংগ্রহ ঠেকাতে অ্যামনেস্টির আহ্বান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্ষায় গাড়ির ভেতর পানি ঢুকলে যা করবেন
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগুন ঝরছে মধ্যপ্রাচ্যে, আরও মারমুখি ইরান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৩ বিলিয়ন ডলার কোথায় সরালো লুটেরা ড্রাম্প প্রশাসন?
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাসপোর্ট সূচকে এগিয়ে সিঙ্গাপুরে, বাংলাদেশ ৯৭তম
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আসামে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হুথিদের হুমকিতে সৌদির তেল রপ্তানিতে শঙ্কা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন চলবে, মাঠ ছাড়বে না তরুণরা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা অব্যাহত, সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানচিত্রে নতুন ‘সীমান্ত’, গাজার বুক চিরে সন্ত্রাসী ইসরায়েলের মাটির প্রাচীর
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)