চাপাতি ‘ভাড়া’ থেকে জামিন, সবই মেলে ‘ছিনতাই প্যাকেজে’চাপাতি ‘ভাড়া’ থেকে জামিন, সবই মেলে ‘ছিনতাই প্যাকেজে’
, ২৩ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২০ ছানী, ১৩৯৩ শামসী সন , ১৯ জুলাই, ২০২৫ খ্রি:, ০৪ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
সম্প্রতি রাজধানীর শ্যামলীর একটি ছিনতাই আলোড়ন সৃষ্টি করে দেশজুড়ে। চাপাতি ধরে ওই ব্যক্তির কাছ থেকে ব্যাগ-মোবাইলের পাশাপাশি খুলে নেওয়া হয় গেঞ্জি ও জুতাও! এ ছিনতাইয়ের ঘটনার রহস্য উদ্ঘাটনে মিলেছে আরও চাঞ্চল্যকর তথ্য।
তদন্ত কর্মকর্তারা বলছেন, ছিনতাই চক্রটি চাপাতি ও মোটরসাইকেল ভাড়া দেয় মাঠপর্যায়ে ছিনতাইকারীদের। প্রতিদিন ঢাকার একাধিক এলাকায় চাপাতি আর মোটরসাইকেল ভাড়া নিয়ে ছিনতাই কার্যক্রম চালায় চক্রটি। চাপাতি-মোটরসাইকেলের ভাড়া অগ্রিম পরিশোধ করতে হয় না তাদের, ছিনতাই শেষে মালামাল বিক্রির পর ভাড়া দিতে হয়। এমনকি ছিনতাইয়ের মালামাল বিক্রিও করতে হয় ছিনতাই চক্রের মূলহোতাদের কাছে। সব মিলিয়ে দেওয়া প্যাকেজ।
যদি কোনো ছিনতাইকারী গ্রেফতারও হয় তখন দাদন (ব্যবসার জন্য অগ্রিম টাকা ধার, সাধারণত সুদসহ টাকা ধার দেওয়ার জন্য বেশি পরিচিত) দেয় চক্রটি। যাতে ছিনতাইকারী আসামি আদালত থেকে জামিনে বেরিয়ে আসতে পারেন। এতকাল জেলেসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে দাদন শব্দটি পরিচিত থাকলেও ছিনতাইকারী ছাড়াতেও দাদন দেওয়ার বিষয়টি অভিনব। এবং এই দাদন নিয়েই জামিনে বেরিয়ে এসে যেন পুনর্জন্ম হয় চক্রের সদস্যদের। ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের তেজগাঁও বিভাগ সূত্রে এসব তথ্য জানা যায়।
ডিবি সূত্র বলছে, এমন দুর্র্ধষ ছিনতাইকারী চক্র এই প্রথম চিহ্নিত হয়েছে। যারা ছিনতাইয়ের জন্য চাপাতি আর মোটরসাইকেল ভাড়া দেয়।
গত ১১ জুলাই শিমিয়ন ত্রিপুরা (৩০) নামে এক ব্যক্তি রাজধানীর শ্যামলীতে সর্বস্ব ছিনতাইয়ের শিকার হন। এই ছিনতাইকারীদের গ্রেফতার করতে গিয়ে গোয়েন্দা পুলিশ এমন চাঞ্চল্যকর তথ্য পায়।
চাপাতি-মোটরসাইকেলের ভাড়া পরিশোধ হয় ছিনতাইয়ের পর:
চাপাতি ও মোটরসাইকেলের ভাড়া পূর্বনির্ধারিত নয়। ছিনতাই করার পর মালামাল কেমন পেয়েছে তার ওপর নির্ধারণ করে ভাড়া পরিশোধ করা লাগে। ছিনতাইয়ের জন্য চাপাতি ভাড়া নিলেও সারারাত ছিনতাইকারীরা যে ছিনতাই করবে সেগুলোর মালামাল জহিরের কাছে বিক্রি করা বাধ্যতামূলক। অন্য কোথাও ছিনতাইয়ের মালামাল বিক্রি করতে পারে না চক্রের সদস্যরা। সেখান থেকে ভাগ-বাটোয়ারা হয়। প্রতিদিনই রাজধানীর কোনো না কোনো জায়গায় চাপাতি-মোটরসাইকেল ভাড়া দিয়ে ছিনতাই করাতো চক্রটি।
গ্রেফতার হলে টাকা-পয়সা দিয়ে সহায়তা করে চক্র:
ছিনতাই করতে গিয়ে যদি কোনো ছিনতাইকারী পুলিশের হাতে ধরা পড়ে কারাগারে যায় সেখানে যাবতীয় খরচ বহন করে চক্রটি। টাকা দেওয়ার কাজে কবির সরাসরি জড়িত ছিল। জামিন পেতে যে খরচ হয় সেই টাকা বিনামূল্যে দেওয়া হয় না। দাদন হিসেবে অগ্রিম টাকা দেওয়া হয়। জামিন পেয়ে বেরিয়ে ছিনতাই করে সেই দাদনের টাকাও পরিশোধ করতে হয় চক্রের সদস্যদের।
এ বিষয়ে গোয়েন্দা-তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রাকিব খান বলেন, দুর্র্ধষ এ ছিনতাই চক্রের রহস্য উন্মোচনে ডিবির বেশ বেগ পেতে হয়েছে। এমন ছিনতাই চক্র ঢাকায় প্রথম। যারা অগ্রিম চাপাতি আর মোটরসাইকেল ভাড়া দিয়ে ছিনতাই করায়। ছিনতাই শেষে মালামাল আবার চক্রের মূলহোতাদের কাছেই বিক্রি করতে হয়। এছাড়া কোনো সদস্য গ্রেফতার হয়ে কারাগারে গেলে জামিনের বিষয়েও টাকা-পয়সা অগ্রিম দেয় চক্রটি। এজন্য এ চক্রে অনেক সদস্য রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রশাসনের শীর্ষ পদে আসছে বড় পরিবর্তন
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আবার সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, প্রথমে কার্যকর মোটরসাইকেল চালকদের জন্য
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মান খারাপ, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাল বাংলাদেশ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অনলাইন ব্যবহার না করার শর্তে ১৩ বছরের মায়ের কাছে ফিরলো ৭ মাসের শিশু
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাস্তার ইট তুলে বিক্রি করে দিলেন ইউপি মেম্বার
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী-মন্ত্রী-সচিবদের সিল-স্বাক্ষর প্রতারণা, গ্রেপ্তার ৫
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যচ্ছেন প্রধানমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুলাই কোনো একক দল বা গোষ্ঠীর অর্জন নয় -সমাজকল্যাণমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশে বিনিয়োগে ৩০০ কোটির বাজারে প্রবেশের সুযোগ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মানতে হবে
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে -চিফ প্রসিকিউটর
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












