চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের আলটিমেটাম -দাবি না মানলে লং মার্চ টু জাহাঙ্গীর গেট
, ২০ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২০ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ১৯ মে, ২০২৫ খ্রি:, ৬ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
চাকরিচ্যুতির সময় থেকে এখন পর্যন্ত সম্পূর্ণ বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা এবং চাকরি পুনর্বহালসহ চার দফা দাবি নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যরা। ৪৫ মিনিটের মধ্যে তাদের দাবি মানা না হলে জাহাঙ্গীর গেটের উদ্দেশে লং মার্চ করবেন।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সহযোদ্ধা প্লাটফর্মের (বিসিপি) আয়োজনে ওই অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।
চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের অন্য তিনটি দাবি হলো-
যদি কোনও সশস্ত্র বাহিনীর সদস্যের চাকরি পুর্নবহাল করা সম্ভব না হয় তাহলে ওই সশস্ত্র বাহিনীর সদস্যদের সরকারি সব সুযোগ-সুবিধাসহ সম্পূর্ণ পেনশনের আওতাভুক্ত করতে হবে; যে আইন কাঠামো ও এক তরফা বিচার ব্যবস্থার প্রয়োগে শত শত সশস্ত্র বাহিনীর সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে সেই বিচার ব্যবস্থা ও সংবিধানের আর্টিকেল-৪৫ সংস্করণ করতে হবে এবং শনিবার (১৭ মে) গ্রেফতার হওয়া বরখাস্ত সৈনিক নাইমুল ইসলামকে মুক্তি দিতে হবে।
অবস্থান কর্মসূচিতে চাকরিচ্যুত সৈনিক রিপন হোসেন বলেন, তিন বাহিনী মিলিয়ে ৬০০ জনের মতো চাকরিচ্যুত করা হয়েছে। বাধ্যতামূলক পেনশনে পাঠানো হয়েছে অনেককে। কোর্ট মার্শাল করে চাকরিচ্যুত করা হয়েছে। অন্যায়ভাবে চাকরিচ্যুতি আমরা মানি না।
সাবেক নৌবাহিনীর নাবিক এম বাহাউদ্দিন বলেন, ৪৫ মিনিট সময় দিয়েছি। আমাদের দাবির বিষয়ে আলাপ করতে ক্যান্টনমেন্ট থেকে যদি কেউ না আসে ৪৫ মিনিটের মধ্যে তাহলে আমরা জাহাঙ্গীরগেটের উদ্দেশ্যে লংমার্চ শুরু করবো। এছাড়া আমাদের প্রধান সমন্বয়ক নাইমুল ইসলামকে মুক্ত করতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশে কয়েক বছরে ৭-৮টি সুপার স্পেশালাইজড হাসপাতাল করা হবে
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাবনায় ২০০ একর জমিতে হচ্ছে নতুন বিসিক শিল্পনগরী
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
টানা ৪১ দিন জামাতে নামাজ, পুরস্কার হিসেবে ৯ শিশু-কিশোর পেল বাইসাইকেল
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিলো ক্ষুব্ধ গ্রামবাসী
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কোস্ট গার্ডের হাতে ডাকাত বাহিনীর সক্রিয় সদস্য গ্রেপ্তার
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কুমিল্লায় বাড়ছে এইডস রোগী, বেশিরভাগই অশালীনতায় যুক্ত
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পথশিশুদের সুরক্ষা ও মানবিক উন্নয়নে কাজ করছে সরকার -ডা. জাহিদ
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লিচু সংরক্ষণে গবেষণার উদ্যোগ নেবে সরকার -বাণিজ্যমন্ত্রী
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শব্দদূষণ নিয়ন্ত্রণেও এআই ব্যবহারের পরিকল্পনা -ডিএনসিসি প্রশাসক
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার -তথ্য প্রতিমন্ত্রী
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আমাদের শত্রু চতুর্দিকে -দুদু
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজনীতি ও গণতন্ত্র ধ্বংসের গভীর চক্রান্ত চলছে -ফখরুল
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)