চাঁদে যাচ্ছে পৃথিবীর উপাদান
, ২৪ জানুয়ারি, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
গবেষকরা পৃথিবী ও চাঁদের মধ্যে একটি গভীর ও জটিল সম্পর্ক খুঁজে পেয়েছে। এই আবিষ্কার চাঁদের পরিবেশ গঠনে পৃথিবীর ভূমিকার গুরুত্ব আমাদের ধারণার চেয়ে অনেক বেশি হতে পারে। গবেষণা অনুযায়ী, পৃথিবীর চৌম্বক ক্ষেত্র নীরবে বিলিয়ন বছর ধরে চাঁদের পৃষ্ঠে ক্ষুদ্র কণিকা আকারে প্রয়োজনীয় উপাদান সরবরাহ করছে।
বিজ্ঞান বিষয়ক পোর্টাল সাইন্স ডেইলি জানিয়েছে, পৃথিবী থেকে যাওয়া এই ক্ষুদ্র কণিকা চাঁদের মাটিতে ‘পুষ্টি আকারে’ জমা হচ্ছে, যা ভবিষ্যতে চাঁদে মানুষের স্থায়ী অবস্থানকে সহায়তা করতে পারে।
রচেস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ন্যাচার কমিউনিকেশন আর্থ অ্যান্ড এনভাইরনমেন্ট-এ প্রকাশিত গবেষণায় জানিয়েছে, পৃথিবীর বায়ুম-ল এই কণিকা স্থানান্তর প্রক্রিয়াকে বাধা দেয়নি, বরং সহায়তা করেছে।
রচেস্টার বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং ল্যাবরেটরি ফর লেজার এনার্জি (এলএলই)-এর বিজ্ঞানীরা বলেছে, “চাঁদের মাটিতে সংরক্ষিত কণিকার তথ্য এবং সৌরবায়ু কিভাবে পৃথিবীর বায়ুম-লের সঙ্গে মিথস্ক্রিয়া করে, তা ব্যবহার করে আমরা পৃথিবীর বায়ুম-ল ও চৌম্বক ক্ষেত্রের ইতিহাস উদঘাটন করতে পারি।”
বিলিয়ন বছর ধরে চলা এই প্রক্রিয়ায় চাঁদের পৃষ্ঠ ধীরে ধীরে পৃথিবীর বায়ুম-লের এক দীর্ঘস্থায়ী সংরক্ষণাগারে পরিণত হচ্ছে।
অ্যাপোলো অভিযানে ১৯৭০-এর দশকে সংগৃহীত চাঁদের পাথর ও মাটি বিশ্লেষণ থেকে জানা যায়, চাঁদের পৃষ্ঠে পানি, কার্বন ডাই-অক্সাইড, হিলিয়াম, আর্গন ও নাইট্রোজেনের মতো উপাদান রয়েছে। ধারণা করা হয়, এর কিছু অংশ সৌরবায়ু থেকে এসেছে। তবে বিশেষ করে নাইট্রোজেনের পরিমাণ এত বেশি যে শুধুমাত্র সৌরবায়ু থেকে এসেছে বলেই ব্যাখ্যা করা সম্ভব নয়।
গত গবেষণায় দেখা গেছে, কিছু কণিকা পৃথিবীতে চৌম্বক ক্ষেত্র তৈরি হওয়ার আগেই চাঁদের পৃষ্ঠে পৌঁছেছিলো। তবে সর্বশেষ গবেষণায় উন্নত কম্পিউটার সিমুলেশন ব্যবহার করে বিজ্ঞানীরা ভিন্ন সিদ্ধান্তে পৌঁছেছে।
গবেষক ভাষ্য অনুযায়ী, বিজ্ঞানীদের গবেষণা মঙ্গলের মতো গ্রহগুলোর প্রাথমিক বায়ুম-লীয় ক্ষয় বোঝার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। বর্তমানে মঙ্গলের গ্রহব্যাপী কোনো চৌম্বক ক্ষেত্র নেই, তবে অতীতে সেখানে পৃথিবীর মতো একটি চৌম্বক ক্ষেত্র এবং তুলনামূলক ঘন বায়ুম-ল ছিলো।”
বিভিন্ন সময়পর্বে গ্রহের বিবর্তন ও বায়ুম-লীয় ক্ষয় একসাথে বিশ্লেষণ করলে বোঝা যায়, এই প্রক্রিয়াগুলো কীভাবে গ্রহের বাসযোগ্যতা গড়ে তোলে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি ক্ষেপণাস্ত্র কারখানায় রহস্যময় বিস্ফোরণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ‘শিকার করার’ যুগ শুরু হয়েছে : গালিবাফ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাব আল-মান্দেব প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কায় হুথিদের ড্রোন হামলার অভিযোগ নিয়ে সতর্ক করল ইরান
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পশ্চিমবঙ্গের সাহিদাকে বাংলাদেশে পুশইন, কেন্দ্রের জবাব চাইল ভারতের সুপ্রিম কোর্ট
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাকিস্তানে পুলিশ সদর দফতরে আত্মঘাতী হামলায় নিহত বেড়ে ৩১
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চিলি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সন্ত্রাসী সেনাবাহিনীর ‘জনবল সংকট’ থেকে সৃষ্টি হচ্ছে নানামুখী সংকট
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যোদ্ধাদের বীরত্বপূর্ণ আরও একটি সফল অভিযানের ঘটনাচিত্র
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সংকট কাটাতে ‘অপপ্রচারে’ বড় বাজেট বরাদ্দ
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












