চাঁদা না পেয়ে ‘গুলি ছুড়ে’ ট্রলার লুট, ভাইরাল অস্ত্রধারীকে খুঁজছে পুলিশ
, ১৩ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৩ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ১২ এপ্রিল, ২০২৫ খ্রি:, ২৯ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
সাভারে দাবিকৃত চাঁদা না দেওয়ায় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে ও গুলি ছুড়ে আতঙ্ক ছড়িয়ে তিন ট্রলার লুটের ঘটনা ঘটে। লুট করে নিয়ে যাওয়ার সময় ট্রলারে অস্ত্র হাতে দাঁড়িয়ে থাকা এক লুটেরার ছবি অণলাইনে ভাইরাল হয়।
সেই অস্ত্রধারী হলো- মানিকগঞ্জের সিঙ্গাইরের ফুডনগর এলাকার অন্তর খান (২৬)।
এ ঘটনায় করা মামলায় আসামি অন্তর খানকে এখনও গ্রেপ্তার করতে না পারলেও লুট হওয়া তিন ট্রলার উদ্ধার করেছে পুলিশ।
গত বুধবার (৯ এপ্রিল) বিকেলে সাভার পৌর এলাকার কর্ণপাড়া মহল্লায় বংশী নদীর মিলন ঘাটে ওই ৩ ট্রলার লুটের ঘটনা ঘটে।
ঘটনার দিন রাতেই ফুডনগর থেকে লুট হওয়া ট্রলার তিনটির মধ্যে একটি উদ্ধার করা হয়। পরদিন গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে মানিকগঞ্জের সিংগাইর থানার ভাটিরচর এলাকায় অভিযান চালিয়ে বাকি দুটি ট্রলার উদ্ধার করা হয়।
মিলন ঘাটের ইজারাদার কামরুল ইসলামের ছেলে হেদায়েতুল্লাহ বলেন, মিলন ঘাট এলাকার নদী পারাপারের কাজে ওই তিনটি ট্রলার ব্যবহার করা হয়। দীর্ঘদিন ধরে ইজারা নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন আমার বাবা। ঘাটে এসে অন্তর ও তার বাহিনী ঈদ উপলক্ষে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গতকাল বিকেলে অন্তরসহ কয়েকজন পিস্তল নিয়ে ঘাটের মাঝিকে অস্ত্রের মুখে জিম্মি করে ৩টি ইঞ্জিনচালিত ট্রলার লুট করে নিয়ে যায়। এসময় ঘাটে আতঙ্ক সৃষ্টি করার জন্য তারা তিন রাউন্ড গুলিও ছোড়ে। এ ঘটনায় মামলা দায়ের হলে রাতেই একটি ও আজ বিকেলে দুটিসহ তিনটি ট্রলারই উদ্ধার করে পুলিশ। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নতুন মুরগি বাজারে আসছে, গোশত হবে লাল, ডিম পাড়বে বেশি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘরের মাটি খুঁড়ে স্বামীর লাশ উদ্ধারের পর স্ত্রী গ্রেপ্তার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কৃষি কর্মকর্তা রতন চন্দ্রকে বদলি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১টি নতুন থানা ও ৩টি উপজেলা গঠনের সিদ্ধান্ত সরকারের
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১১ শতাংশ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে -ফখরুল
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদ চলে নিজস্ব কার্যপ্রণালী বিধিতে -স্বরাষ্ট্রমন্ত্রী
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
একসঙ্গে দুই ভাতা গ্রহণ করতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যত্রতত্র উন্নয়নের নামে অর্থ ব্যয় করায় ফান্ড সংকটে ডিএনসিসি -প্রশাসক
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমকে সতর্ক করল সরকার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আশ্রয়ণের ঘরে থাকছেন না ‘আশ্রিত’রা, বিক্রি করে দিয়েছেন অনেকে
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪ বছরে পদ্মা সেতুতে টোল আদায় সাড়ে ৩ হাজার কোটি টাকা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)