ফারাক্কা থেকে পায়রা:
চরে-বাঁধে আটকে গেছে ইলিশের স্বাদ-উৎপাদন
, ১৬ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ খমীছ, ১৩৯৩ শামসী সন , ০৯ অক্টোবর, ২০২৫ খ্রি:, ২৫ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
২০০৭ সালের এক গবেষণায় দেখানো হয়, ১৯৭৫ সালে ফারাক্কা ব্যারেজ নির্মাণের পর গঙ্গার উজান অঞ্চলে ইলিশ ধরা ৮০-৯০ শতাংশ পর্যন্ত কমে যায়। ২০২০ সালে রিসার্চগেটে প্রকাশিত এক গবেষণা বলছে, গঙ্গা নদীতে ভারতের তৈরি ফারাক্কা ব্যারেজ ইলিশের স্বাভাবিক অভিবাসনকে বাধাগ্রস্ত করছে। ব্যারেজের কারণে ইলিশের আকার ছোট হচ্ছে, প্রজনন কমছে এবং ধরা পড়ার পরিমাণও দিন দিন হ্রাস পাচ্ছে।
গবেষকরা ফারাক্কার উজান ও ভাটির বিভিন্ন স্টেশনে সরেজমিনে জরিপ চালায়। দেখা যায়, ব্যারেজের ওপরের অংশে ধরা পড়া ইলিশের সংখ্যা ও আকার উভয়ই কম। বিশেষ করে পূর্ণবয়স্ক বা পরিপক্ব ইলিশ এখানে খুবই কম ধরা পড়ছে। তুলনামূলকভাবে ভাটিতে বড় ও মোটা ইলিশ বেশি ধরা পড়ছে। স্বাভাবিক সময়ে ইলিশ সমুদ্র থেকে নদীতে উঠে আসে ডিম পাড়ার জন্য। কিন্তু ফারাক্কা ব্যারেজের কারণে এ যাত্রাপথ সংকুচিত হয়ে পড়েছে। ফলস্বরূপ, গঙ্গা নদীর উজানে প্রজননক্ষম মাছ পৌঁছাতে পারছে না, প্রজনন হারও হ্রাস পাচ্ছে। উজানে মূলত জাটকা বা কিশোর বয়সী ইলিশ বেশি পাওয়া গেলেও পরিপক্ব মাছের উপস্থিতি নেই বললেই চলে। অন্যদিকে ভাটিতে জীবজীবনের সব ধাপের ইলিশই ধরা পড়ছে। এতে বোঝা যায়, ব্যারেজ ইলিশের স্বাভাবিক যাত্রাপথ ব্যাহত করছে।
গবেষকরা বলছেন, বড় ইলিশে সাধারণত তেলের পরিমাণ বেশি থাকে যা মাছের স্বাদ বাড়ায়। কিন্তু ব্যারেজের ওপরের দিকে ছোট আকারের মাছ বেশি থাকায় স্বাদ ও বাজারমূল্য দুটিই কমছে। এতে মৎস্যজীবীদের আয়ে ধস নামছে।
গবেষণায় বলা হয়েছে, ইলিশের টিকে থাকার স্বার্থে ফারাক্কা ব্যারেজে কার্যকর ফিশ-পাসেজ বা মাছ চলাচলের ব্যবস্থা চালু করা জরুরি। পাশাপাশি অভিবাসন মৌসুমে নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে হবে। দীর্ঘমেয়াদী পর্যবেক্ষণ ও সংরক্ষণ কর্মসূচিও প্রয়োজন।
বাঁধ ও পানি প্রত্যাহারের কারণে পদ্মা-যমুনা-মেঘনার প্রবাহ বিশেষ করে শুষ্ক মৌসুমে ব্যাপকভাবে কমেছে। এতে নদীতে লবণাক্ততার মাত্রা বাড়ছে। মৎস্য অধিদপ্তরের জরিপে দেখা গেছে, মেঘনার মোহনায় শুষ্ক মৌসুমে লবণাক্ততা দ্বিগুণ হয়ে ১০ পিপিটিতে পৌঁছেছে।
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ আবু কাওসার দিদার বলেন, ইলিশ আহরণের কমতির প্রধান কারণ হলো নদীর গতিপথের পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ এবং পলি জমে চর জেগে ওঠা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুরআন শরীফের আয়াত শরীফ বিষয়ে সংসদে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাজের অভাব ও আর্থিক সংকটে শিল্পে ধস -৪৫৭ কারখানার ৮৬ শতাংশই স্থায়ীভাবে বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাড়ে ৭ লাখ যুবকের প্রশিক্ষণসহ ২০ প্রস্তাব অনুমোদন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাশর্^বর্তী দেশের বৈষম্যের কারণে আমরা ঠিকমতো পানি পাচ্ছি না -ত্রাণমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিতর্কিত ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি-সিসিটি ইজারা দেয়ার প্রক্রিয়া বন্ধের দাবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মতি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১১৫ দিন পর হরমুজ প্রণালি পেরোল ‘এমভি বাংলার জয়যাত্রা’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজীপুরে এক কারখানা বন্ধ হয়ে বেকার ১৮০০ শ্রমিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












