ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড ক্যালিফোর্নিয়া
, ২৫ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৯ তাসি’, ১৩৯১ শামসী সন , ০৭ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ২৩ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ক্যালিফোর্নিয়ায় শক্তিশালী ঝড়ের সময় গাছের নিচে চাপা পড়ে কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে। ওই ঝড়ের প্রভাবে বন্যা, ভূমিধসের ঘটনা ঘটেছে। এছাড়া বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার পর থেকেই দমকল কর্মীরা ১৩০টির বেশি ঘটনায় উদ্ধারকাজের জন্য ছুটে গেছে। খবর বিবিসির।
রেকর্ড পরিমাণ বৃষ্টির কারণে আটটি কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় গভর্নর। কিছু জায়গায় একশ কিলোমিটার গতিতে ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।
এদিকে সোমবার সন্ধ্যা থেকে ক্যালিফোর্নিয়ায় ৭ লাখ ১০ হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছে। এছাড়া বিমানের ফ্লাইট বিলম্বিত বা বাতিল হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, লস এঞ্জেলেস শহরে একদিনে যে বৃষ্টি হয়েছে, তা ছয় মাসের সমান।
কর্মকর্তারা লস অ্যাঞ্জেলেসসহ অঙ্গরাজ্যের দক্ষিণের কিছু পাহাড়ি এলাকা থেকে লোকজনকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। সোমবার লস অ্যাঞ্জেলসের মেয়র বলেছে, এটি এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। নিরাপদে থাকুন এবং রাস্তায় বের হবেন না। যদি খুব বেশি প্রয়োজন হয় তবেই বাড়ি থেকে বের হবেন।
সান ফ্রান্সিসকোর আরও উত্তরে বিশ্বের অন্যতম পাহাড়ি শহর এবং এর আশেপাশের অঞ্চলে ভূমিধস দেখা গেছে। স্যাক্রামেন্টো ভ্যালিতে গাছের নিচে চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে।
এছাড়া সান্তা ক্রুজ কাউন্টিতে একটি বাড়িতে গাছ ভেঙে পড়ায় অপর একজনের মৃত্যু হয়েছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছে। এছাড়া উত্তর ক্যালিফোর্নিয়ার ইউবা সিটিতে এক বয়স্ক ব্যক্তির বাড়ির উঠোনে গাছ পড়ে তার মৃত্যু হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)