গ্যাস সংকটে প্রতিদিন নষ্ট হচ্ছে লাখো কর্মঘণ্টা, অর্থনীতিতে ক্ষতি কত?
, ০১ আগস্ট, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বিশেষজ্ঞরা বলছেন, গ্যাস সংকটের ফলে যে সময় অপচয় হচ্ছে, সেটি সরাসরি জাতীয় উৎপাদনশীলতা কমিয়ে দিচ্ছে। একই সময়ে বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে তাপপ্রবাহের কারণে কর্মঘণ্টা হারিয়ে বাংলাদেশের অর্থনীতিতে বছরে ১.৩ থেকে ১.৮ বিলিয়ন ডলার ক্ষতির যে চিত্র তুলে ধরা হয়েছে, গ্যাস সংকট সেই চাপকে আরও বাড়িয়ে দিচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সানেম (সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং)-এর নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান বলেন, গ্যাস সংকটের কারণে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে চালকদের তিন থেকে পাঁচ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা শুধু তাদের ব্যক্তিগত আয়ের ক্ষতিই নয়, এটি জাতীয় অর্থনীতির উৎপাদনশীল কর্মঘণ্টারও বড় ধরনের অপচয়।
তিনি বলেন, এ ধরনের পরিস্থিতির প্রভাব ধীরে ধীরে শিল্প উৎপাদন, ব্যবসা পরিচালনার ব্যয় এবং বাজারব্যবস্থার ওপর পড়তে শুরু করে। পরিবহন ও সরবরাহে বিলম্বের কারণে উৎপাদন ব্যয় বাড়ে, পণ্যের সরবরাহ ব্যাহত হয় এবং শেষ পর্যন্ত এর চাপ ভোক্তা পর্যায়ের মূল্যস্ফীতিতেও প্রতিফলিত হতে পারে।
ড. সেলিম রায়হান বলেন, প্রতিদিনের আর্থিক ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করতে আরও বিস্তারিত তথ্য ও পরিসংখ্যান প্রয়োজন। তবে অর্থনীতির দৃষ্টিকোণ থেকে বিষয়টি স্পষ্ট-যখন হাজার হাজার মানুষ উৎপাদনশীল কাজে নিয়োজিত থাকার পরিবর্তে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে সময় ব্যয় করেন, তখন তা জাতীয় উৎপাদনশীলতা, অর্থনৈতিক দক্ষতা এবং প্রবৃদ্ধির ওপর বাস্তব ও পরিমাপযোগ্য নেতিবাচক প্রভাব ফেলে।
তার মতে, তাই গ্যাস সংকটকে কেবল জ্বালানি সরবরাহের সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই। এটি শ্রম উৎপাদনশীলতা, পরিবহন ব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য, শিল্প উৎপাদন এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকা-ের সঙ্গে সরাসরি সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক চ্যালেঞ্জ।
এ প্রসঙ্গে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা এখন বাংলাদেশের অর্থনীতির উৎপাদনশীলতার জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ। গ্যাসের ঘাটতির কারণে যে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, সেটি অর্থনীতির জন্য স্থায়ী ক্ষতি। কারণ হারিয়ে যাওয়া উৎপাদনশীল সময় পরে আর পুনরুদ্ধার করা সম্ভব হয় না।
তিনি বলেন, পরিবহন খাতে গ্যাস সংকটের কারণে চালকদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা করতে হচ্ছে। এতে শুধু তাদের ব্যক্তিগত আয়ই কমছে না, যাত্রী ও পণ্য পরিবহনের সক্ষমতাও হ্রাস পাচ্ছে। এর প্রভাব ধাপে ধাপে সরবরাহ ব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকা-ে ছড়িয়ে পড়ছে।
তিনি আরও বলেন, দীর্ঘ সময় ধরে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা বিরাজ করলে নতুন বিনিয়োগ নিরুৎসাহিত হয়, শিল্প সম্প্রসারণের গতি কমে যায় এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনাও দুর্বল হয়ে পড়ে। তাই গ্যাস সংকটকে শুধু জ্বালানির সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই। এটি উৎপাদনশীলতা, আয়, বিনিয়োগ এবং সামগ্রিক অর্থনীতির ওপর বহুমাত্রিক প্রভাব ফেলছে।
গ্যাস সংকট শুধু সিএনজি স্টেশনেই সীমাবদ্ধ নেই। অনেক শিল্পকারখানায় উৎপাদন কমে গেছে। কোথাও কোথাও গ্যাসের চাপ এতটাই কম যে পূর্ণ সক্ষমতায় উৎপাদন সম্ভব হচ্ছে না। এর প্রভাব তৈরি পোশাক, সিরামিক, টেক্সটাইল, ইস্পাত, কাচ, খাদ্য প্রক্রিয়াজাতসহ বিভিন্ন শিল্পে পড়ছে। শিল্প উৎপাদন কমে গেলে রফতানি আয়, কর্মসংস্থান এবং কর আদায়-সব ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব পড়ে।
বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বিজিএমইএ’র সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, বর্তমানে গ্যাস সংকটকে শুধু জ্বালানি সরবরাহের সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই; এটি এখন উৎপাদনশীলতা ও অর্থনীতির একটি বড় সংকটে পরিণত হয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ কর্মঘণ্টার একটি বড় অংশ গ্যাসের লাইনে দাঁড়িয়ে নষ্ট করছেন। অন্যদিকে শিল্পকারখানাও পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় পূর্ণ সক্ষমতায় উৎপাদন চালাতে পারছে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শীতের আগে তেল সংকটের শঙ্কা, ব্যারেলপ্রতি ২০০ ডলারের সতর্কতা
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০ লাখ শিশু নেই সরকারের খাতায়
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪৪২ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮৭ টাকার মাল্টায় শুল্ক ১০৭ টাকা!
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজশিল্পের প্রাতিষ্ঠানিক জটিলতা দূর করা ও দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন, মিলেছে গ্যাস
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনা এগিয়ে নিতে চায় বাংলাদেশ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গরিবের আশ্রয়ণ প্রকল্পের ১৫২ ঘরে তালা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এসআই প্রবীর কুমার তালা খুলে ‘পিচ্চি রাজা’কে প্রাইভেটকারে তুলে দেয়!
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বেসিক ব্যাংকের ঋণের ৬৪ শতাংশের বেশি খেলাপি
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সোনাদিয়া থেকে অবৈধ ঘের উচ্ছেদ করবে নৌবাহিনী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকায় সাব-রেজিস্ট্রাররা বদলি হবেন লটারির মাধ্যমে
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












