২০ লাখ শিশু নেই সরকারের খাতায়
, ০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
জন্মের পর একটি শিশুর প্রথম সরকারি পরিচয় তৈরি হয় জন্ম নিবন্ধনের মাধ্যমে। অথচ পথে থাকা বিপুলসংখ্যক শিশুর জন্মের তথ্যই নেই সরকারের খাতায়। এই সংখ্যা অন্তত ২০ লাখ। পরিচয় ও বয়সের প্রমাণ থেকে শুরু করে শিক্ষা, চিকিৎসা, সামাজিক সুরক্ষা ও বিভিন্ন নাগরিক সেবা পাওয়ার ক্ষেত্রেও এতে তৈরি হয় নানা বাধা।
এতে শিশুরা ধীরে ধীরে ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও দখলবাজিসহ নানা গ্রুপের সঙ্গে জড়িয়ে পড়ছে। সম্প্রতি পুলিশের প্রতিবেদনেও রাজধানীর কিশোর গ্যাংয়ের বেশিরভাগ সদস্যকে ভাসমান বলে উল্লেখ করা হয়েছে। তাদের অনেকে ফুটপাত ও বস্তিতে থাকে। পরিবার ও শিক্ষাব্যবস্থা থেকে বিচ্ছিন্নতাই তাদের অপরাধের ঝুঁকি বাড়াচ্ছে।
ইউনিসেফের ২০২৪ সালের গবেষণায়ও পথ-সংযুক্ত শিশুদের সংগঠিত অপরাধী চক্রে ব্যবহারের চিত্র উঠে এসেছে। মাদক বিক্রি, চাঁদাবাজি ও দখলসহ বিভিন্ন অপরাধে এসব চক্র শিশুদের কাজে লাগায়। ফলে জন্ম নিবন্ধনহীন ও রাষ্ট্রীয় সেবার বাইরে থাকা শিশুরা একদিকে নাগরিক পরিচয় থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে তাদের ঠেলে দেওয়া হচ্ছে আরও বড় ঝুঁকির দিকে।
ইউনিসেফের ওই গবেষণায় দেশে অভিভাবকের যতœ সরকারের খাতায় ছাড়া ‘স্ট্রিট সিচুয়েশনে’ থাকা শিশুর সংখ্যা ৩৪ লাখের বেশি বলে উল্লেখ করা হয়েছে। আর কারিতাস বাংলাদেশের ২০২৫ সালের জরিপে বলা হয়েছে, ৫৮ দশমিক ২ শতাংশের জন্ম নিবন্ধন নেই। এই দুটি জরিপের ফল বিশ্লেষণ করলে পাওয়া যায়, দেশে অন্তত প্রায় ১৯ লাখ ৭২ হাজার শিশুর জন্ম নিবন্ধন নেই। বর্তমানে এর প্রকৃত সংখ্যা আরও বেশি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গত বছর বাংলাদেশের রাজধানী ঢাকা, ময়মনসিংহ ও রাজশাহীর শিশুদের নিয়ে করা ওই জরিপে আরও দেখা যায়, জন্ম নিবন্ধন না থাকা শিশুদের ৭১ দশমিক ৪ শতাংশ তাদের বাবা-মায়ের জাতীয় পরিচয়পত্রের নম্বর জানে না। জরিপে ৫১ দশমিক ৬ শতাংশ শিশু স্কুল বা মাদ্রাসায় পড়ছে না এবং মাত্র ৫ দশমিক ৭ শতাংশ সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় রয়েছে। অর্থাৎ ৯৪ দশমিক ৩ শতাংশ এসব কর্মসূচির বাইরে।
জরিপে পথশিশুদের জন্য সহজ পদ্ধতিতে জন্ম নিবন্ধন, ওয়ার্ডভিত্তিক ও ভ্রাম্যমাণ কার্যক্রম এবং হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিক থেকে সরাসরি নিবন্ধনের ব্যবস্থা করার সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে দরিদ্র ও পথশিশুদের সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় আনার কথাও বলা হয়েছে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সহসভাপতি পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদি আহসান বলেন, প্রত্যেক শিশু জন্মের পর নিবন্ধন পাওয়া তার অধিকার। যাদের বাবা-মা আছে, তারাই হিমশিম খাচ্ছেন। আর যাদের বাবা-মা নেই বা পথে বসবাস করেন তাদের জন্য আরও দুরূহ।
তিনি বলেন, পথশিশুদের দেখভাল করার পুরো দায়িত্ব সরকারের। তাদের বাসস্থান, খাদ্য, চিকিৎসা ও পড়াশোনার ব্যবস্থা সরকারিভাবে হওয়ার কথা ছিলো। কিন্তু এই কাজে আমাদের অনেক গ্যাপ রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শীতের আগে তেল সংকটের শঙ্কা, ব্যারেলপ্রতি ২০০ ডলারের সতর্কতা
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪৪২ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮৭ টাকার মাল্টায় শুল্ক ১০৭ টাকা!
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজশিল্পের প্রাতিষ্ঠানিক জটিলতা দূর করা ও দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন, মিলেছে গ্যাস
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনা এগিয়ে নিতে চায় বাংলাদেশ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গরিবের আশ্রয়ণ প্রকল্পের ১৫২ ঘরে তালা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এসআই প্রবীর কুমার তালা খুলে ‘পিচ্চি রাজা’কে প্রাইভেটকারে তুলে দেয়!
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বেসিক ব্যাংকের ঋণের ৬৪ শতাংশের বেশি খেলাপি
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সোনাদিয়া থেকে অবৈধ ঘের উচ্ছেদ করবে নৌবাহিনী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকায় সাব-রেজিস্ট্রাররা বদলি হবেন লটারির মাধ্যমে
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আলজেরিয়া থেকে দীর্ঘমেয়াদে এলএনজি ও সার আমদানি করবে বাংলাদেশ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












