গ্যাস-চালিত বিদ্যুৎ থেকে সরছে পাকিস্তান
, ২৩শে রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৭ তাসি, ১৩৯০ শামসী সন , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ০২ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
অর্থনৈতিক দুরাবস্থার কারণে খরচ সাশ্রয়ে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান। এর অংশ হিসেবে এবার গ্যাসের বদলে কয়লা-চালিত বিদ্যুৎ কেন্দ্রের দিকে ঝোঁকার পরিকল্পনা করছে দেশটি।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের সঙ্গে সোমবার (১৩ ফেব্রুয়ারি) এক সাক্ষাৎকারে পাকিস্তানের জ্বালানিমন্ত্রী খুররাম দস্তগির খান বলেছেন, ‘গ্যাস-চালিত আর কোনো বিদ্যুৎ কেন্দ্রও নির্মাণ করব না আমরা। এর বদলে কয়লা বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা চারগুণ বৃদ্ধি করা হবে।’ মূলত বৈদেশিক মুদ্রার রিজার্ভ সাশ্রয়ে এমন উদ্যোগ নেওয়ার কথা ভাবছে ইসলামাবাদ।
গ্যাসের অভাবে বিদ্যুৎ উৎপাদন ব্যহত হওয়ায় গত বছরের বেশিরভাগ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল পাকিস্তান। দেশটির মোট বিদ্যুতের প্রায় তিনভাগই গ্যাস-চালিত বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে উৎপাদিত হয়।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) মূল্য বৃদ্ধি এবং অর্থনৈতিক বিপর্যয়ের কারণে আন্তর্জাতিক বাজার থেকে গ্যাস কেনার সামর্থ্য হারায় পাকিস্তান।
জ্বালানীমন্ত্রী দস্তগির বলেছেন, ‘আমাদের বিশ্বের সবচেয়ে সেরা কার্যকরী এলএনজি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আছে। কিন্তু এগুলো চালানোর গ্যাস আমাদের নেই।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র : এনবিসি
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে এবার ‘ফাদার অব অল বোম্বস’ আনার ঘোষণা ইরানের
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নভেম্বরে ফের ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার পরিকল্পনা
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্বজুড়ে ঋণের পাহাড় ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শীর্ষে যুক্তরাষ্ট্র
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সমুদ্রের পানির নীল রঙের নেপথ্যে কী?
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গভীর সংকটে ফ্রান্স, আহত ৫০০ পুলিশ; বিক্ষোভ ছড়ালো ইতালি-আলবেনিয়াতেও
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইয়েমেনের লক্ষ্যবস্তুর তালিকা বিস্তৃত ও হালনাগাদ করা হচ্ছে : আনসারুল্লাহ নেতা
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুদানজুড়ে ড্রোন হামলায় ১৬০ জনের বেশি নিহত, গৃহযুদ্ধে প্রাণহানি ৫৯ হাজার
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘আমরা মাটি খেয়ে থাকবো তবুও এক ইঞ্চি জমি ছাড়বো না’
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে ইন্টারনেট ক্যাবল ধ্বংসের হুমকি ইরানের
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিশুশূন্য হয়ে পড়ছে লন্ডনের স্কুলগুলো
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলী মন্ত্রীদেরকে বয়কট করার আহ্বান
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












