গো’আযমের শ্যালক নওগাঁর ‘খক্কো মৌলভী’ খুন রাহাজানি লুটের এক হোতা
, ২১ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩০ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ২৮ জুন, ২০২৪ খ্রি:, ১৪ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিশেষ প্রতিবেদন
আল ইহসান ডেস্ক:
হত্যা, লুট, অগ্নিসংযোগ ও রাহাজানির হোতা স্বাধীনতাবিরোধী জামাতের সাবেক আমীর গো’আযমের শ্যালক ১৯৭১এর আল-বাদর বাহিনীর নওগাঁর আঞ্চলিক প্রধান মোনায়েম-কাম আকরাম ওরফে খক্কো মৌলভী নওগাঁ জেলা জামাতের নেপথ্যের নীতিনির্ধারক। তার নেতৃত্বে রাজাকার-আল-বাদর বাহিনীর সদস্যরা এলাকায় হত্যা, রাহাজানি, লুটপাট ও অগ্নিসংযোগ চালিয়েছে নির্বিচারে। তারা পার-নওগাঁ তাজ হলের ভেতর ২৫/৩০ জন স্বাধীনতাকামী বঙ্গ সন্তানকে হত্যা করে হলের পেছনে মঞ্চের মধ্যখানে অবস্থিত কূপের ভেতর ফেলে দিয়েছিল। পরবর্তীতে যেসব মুক্তিযোদ্ধা কূপের ভেতর থেকে লাশগুলো উদ্ধার করে কবরস্থ করেছিলেন- এ তথ্য মিলেছে সেসব মুক্তিযোদ্ধার কাছ থেকেই।
নওগাঁ শহরের চকদের মহল্লায় এই মোনায়েম-কাম আকরাম ওরফে খক্কো মৌলভীর দ্বিতল বাসভবন। তার ভগ্নিপতি গো’আযম এবং নিজামী গং নওগাঁয় এলে ঠাঁই মিলে তার বাসায়। বাসার পেছনেই সরকারি গোরস্থান। ১৯৭১এ এই গোরস্থানেও তারা চালিয়েছিল হত্যাযজ্ঞ। বিভিন্ন গ্রাম থেকে ধরে আনা ২৫/৩০ স্বাধীনতা প্রিয় মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল এখানে। সে সময় এ অঞ্চলে রাজাকার প্রধান ছিল বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নের মহদীপুর গ্রামের তাহের উদ্দিন প্রফেসর। খক্কো মৌলভীও পাকী আমলে নওগাঁ ডিগ্রি কলেজে শরীরচর্চা শিক্ষক ছিল। এই দুই শিক্ষক আল-বাদরপ্রধান ও রাজাকারপ্রধানদের দাপটে মানুষজন গ্রাম ছেড়ে পালাতো। এদের হিংস্রতার কথা নওগাঁর সব মুক্তিযোদ্ধা ছাড়াও প্রবীণরা একবাক্যে স্বীকার করেন। ১৯৯৬ সালে তাহের রাজাকার মারা যায়। মৃত্যুর আগ পর্যন্ত সে ঢাকা, কুমিল্লা ও নোয়াখালী এলাকায় কলেজে শিক্ষকতা করতো।
নওগাঁর মহাদেবপুরে ছিল আল-বাদর বাহিনীর হেড অফিস। এরা বিভিন্ন গ্রাম থেকে নারীদের ধরে এনে পাকী সেনাদের মনোরঞ্জনের জন্য উপহার দিতো। স্বাধীনতার পর দু’জনেই পালিয়েছিল এলাকা থেকে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নেপালসহ বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিম সংকট ও আত্মোপলব্ধির তাগিদ
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশের ভূ-রাজনৈতিক নিরাপত্তা রক্ষায় স্মার্ট সীমান্ত ব্যবস্থার অপরিহার্যতা ও সীমান্তের বিবরণ
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাল্যবিবাহ নিষিদ্ধ করতে এত উৎসাহ কিন্তু- বিবাহপূর্ব প্রেম-ভালোবাসার নামে অনৈতিক সম্পর্ক নিষিদ্ধ করতে সরকারী কর্মকর্তাদের কেন কষ্ট লাগে?
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিশ্বের ১৩০টি দেশ বাংলাদেশী পোলাওর চালের স্বাদ নিতে পারলেও বঞ্চিত হলো এবং হচ্ছে বাংলাদেশের গরীব জনসাধারণ।
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৯৮ ভাগ মুসলমান অধ্যুষিত দেশে সরকারি পৃষ্ঠপোষকতায় সব নাগরিকের জন্য সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করতে হবে।
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন সেনানিবাস ও গ্যারিসন পরিকল্পনার অপরিহার্য রূপরেখা (পর্ব-১৮)
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দ্বীন ইসলাম উনার কথা বলা দ্বীনি এবং সাংবিধানিক অধিকার।
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গোল্ডেন রাইস বহুজাতিক কোম্পানির এগ্রিবিজনেসের নতুন হাতিয়ার
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষাধিক সেনাসদস্যের প্রস্তাবিত স্ট্র্যাটেজিক রিজার্ভ এবং ক্লোজ কোয়ার্টার কমব্যাট প্রশিক্ষণ (পর্ব১৫)
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র হাদীছ শরীফে ইরশাদ হয়েছে, “যার সাথে মহব্বত, পরকালে তার হাশর-নশর তার সাথেই হবে।” (সহীহ বুখারী, হাদীছ নং- ৬১৬৯)
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চিকিৎসা সক্ষমতা এবং কৌশলগত অংশীদারিত্বের সমীকরণ (পর্ব ১৪)
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৫০ লক্ষাধিক বাহিনীর পার্সোনাল ট্যাকটিক্যাল ও সারভাইভাল লজিস্টিকসের কৌশলগত হিসাব (পর্ব ১৩ : ২য় অংশ)
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












