গুরুগ্রামে মুসলিমদের সামাজিক ও অর্থনৈতিক বয়কটের ডাক হিন্দুত্ববাদীদের
, ২০ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৯ ছালিছ, ১৩৯১ শামসী সন , ০৮ আগস্ট, ২০২৩ খ্রি:, ২৪ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
ভারতের উত্তর প্রদেশের গুরুগ্রামে হিন্দুত্ববাদীরা মুসলিমদের সামাজিক ও অর্থনৈতিকভাবে বয়কটের ডাক দিয়েছে। হিন্দুত্ববাদীরা সহিংসতার পর এবার সামাজিক ও অর্থনৈতিকভাবেও মুসলিমদের বিধ্বস্ত করার ষড়যন্ত্র করছে তারা।
সহিংসতার কারণে ১৪৪ ধারা জারি করা হয়েছিল গুরুগ্রাম অঞ্চলে। তবে ওই বিধিনিষেধকে তোয়াক্কা না করেই গতকাল রোববার গুরুগ্রামের আশেপাশে বেশ কিছু গ্রাম থেকে সেক্টর ৫৭-এ জড়ো হয়েছিল অনেকে। এক হিন্দুত্ববাদী সংগঠনের ডাকেই সেখানে জমায়েত হয় তারা। এই সেক্টর ৫৭-এই কয়েক দিন আগে একটি মসজিদে হামলা হয়েছিল। তাতে আগুন ধরিয়ে দেয়া হয়েছিল। মসজিদ লক্ষ্য করে চালানো হয়েছিল গুলি। তাতে মৃত্যু হয়েছিল এক ইমামের। আর সেই সেক্টর ৫৭-এ এসেই মুসলিমদের সামাজিক ও অর্থনৈতিকভাবে বয়কটের ডাক দিলো হিন্দুত্ববাদীরা।
সেক্টর ৫৭-এর বজরং দল সদস্য কুলভূষণ ভরদ্বাজ মুসলিমদের বিরুদ্ধে উস্কানি দিয়ে বলেছে, 'গুরুগ্রামে হাজার হাজার মুসলিম আছে যারা বিভিন্ন কাজের সাথে যুক্ত। কেউ ক্যাব চালায়, কেউ চুল কাটে, কেউ সবজি বিক্রি করে। তবে আমরা নিশ্চিত করব যাতে তাদেরকে কোনো রকম সাহায্য না করা হয়। এই শহরে মুসলিমদের কাজ করতে দেয়া হবে না। আমি আবেদন জানাচ্ছি যাতে কোনো মুসলিমকে এই শহরে ঘর ভাড়া না দেয়া হয়।
উল্লেখ্য, গত ৩১ জুলাই অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় হরিয়ানার নুহ এবং গুরুগ্রাম জেলায়। ঘটনার জেরে বেশ কিছু বাড়িঘর, দোকানেও আগুন ধরিয়ে দেয়া হয়। রাতে সেক্টর ৫৭-এর মসজিদে হামলা হয়েছিল। আগুন ধরিয়ে দেয়া হয়েছিল মসজিটিতে। সেখানে চালানো হয়েছিল গুলি। তাতে মৃত্যু হয়েছিল এক ইমামের।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বিতর্কিত বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসিকে কার্যকর ভূমিকা নেয়ার প্রস্তাব স্পিকারের
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দশ বছর যুদ্ধ করার প্রস্তুতি রয়েছে ইরানের
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢামেক হাসপাতাল থেকে অর্ধশত দালাল আটক
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীরা অপরাধে জড়ালে ব্যবস্থা -স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে শুল্ক ছাড় ও ওয়ান স্টপ সার্ভিসের দাবি
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মৌজা রেটে দিতে হবে সম্পদ কর
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিলেট অঞ্চলে পতিত জমিতে সবুজ বিপ্লব
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সড়ক উন্নয়নে বড় সমস্যা ভূমি অধিগ্রহণ -মন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি মাসে একদিন ডিএসসিসিতে ‘ক্লিনিং ডে’ ঘোষণা
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা করে দেয়া হবে -কৃষিমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)