গুম-খুনে অংশ না নিলে রোষানলে পড়ত কর্মকর্তারা
, ১৭ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ ছানী, ১৩৯৩ শামসী সন , ১৩ জুলাই, ২০২৫ খ্রি:, ২৯ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
গুমের নির্দেশ অমান্য করায় কিংবা ভুক্তভোগীকে সহায়তা, এমন নানা কারণে অনেক কর্মকর্তাকে সমস্যায় পড়তে হয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের সময়। সম্প্রতি গুম কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। প্রতিবেদনে বলা হয়, অনেক কর্মকর্তা নিরূপায় হয়ে বাধ্য হন গুমে অংশ নিতে। ওপর মহলকে খুশি করতে সাজানো জঙ্গি নাটকের তথ্যও পেয়েছে গুম কমিশন।
ওপর মহলকে খুশি করতে আওয়ামী লীগ আমলে সাজানো হয় বহু কথিত ‘জঙ্গি’ নাটক। এসব করেই পদোন্নতি বাগিয়ে নেন আইনশৃঙ্খলা বাহিনীর অনেক কর্মকর্তা।
অন্যদিকে গুম-খুন সমর্থন না করলেও সর্বোচ্চ মহলের নির্দেশের বাইরেও যেতে পারেননি অনেকে। যারা চেষ্টা করেছেন, পড়েছিলেন রোষানলে। গত দেড় দশকের গুমের ঘটনা নিয়ে কমিশনের দ্বিতীয় অন্তর্র্বতী প্রতিবেদনে উঠে এসেছে বাহিনীর ভেতরে এমন দ্বন্দ্ব, যন্ত্রণা ও মতবিরোধ।
গুমের শিকার ব্যক্তিদের গুলি করে হত্যার পর ক্রসফায়ারে নিহতের দাবি করতো বাহিনী। আলামত নষ্ট করতে নদীতে ফেলা হয় অনেক মরদেহ। গুম বিষয়ক কমিশনের দ্বিতীয় প্রতিবেদনে উঠে এসেছে এসব ভয়াবহ তথ্য।
গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য সাজ্জাদ হোসেন বলেন, জুনিয়র কিছু অফিসারদের মধ্যেও কিছু কিছু ক্ষেত্রে বেশ ক্ষোভ ছিল, তারা এটা মেনে নিতে পারছিলেন না। কিন্তু তারা নিরূপায় ছিলেন। তাদেরকে বাধ্য করা হতো। তারা বাধ্য হয়েছেন কারণ তাদের চাকরির ব্যাপার আছে, জীবনের নিরাপত্তা আছে, পারিবারিক নিরাপত্তার বিষয়গুলোও রয়েছে। আমাদের এই রিপোর্টে এগুলো বিস্তারিতভাবে উঠে এসেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আসন্ন স্থানীয় ভোটে সহিংসতার শঙ্কা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিয়ানমারে কী ঘটছে, বাংলাদেশ সীমান্তে এত আতঙ্ক কেন?
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কমার পরদিনও সরকারি মূল্যে মিলছে না এলপিজি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মাছ-মুরগির দামে ঊর্ধ্বগতি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাড়ছে রাজনৈতিক হানাহানি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশবিরোধী চুক্তি বাতিল, সংখ্যাগরিষ্ঠ জনগণের দ্বীনী ও অর্থনৈতিক অধিকার আদায়ের দাবিতে প্রতিবাদ সমাবেশ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্যার না বলায় পথে দেয়াল তুলে ৪ পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হরমুজে ফি আরোপকে ‘অনিবার্য’ মনে করছে ইউরোপের দেশগুলো
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জুনে পয়েন্ট কাটা গেল কত চালকের?
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বৃদ্ধকে রাস্তায় ফেলে যান স্বজনরা, দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)