গুম-খুনের জন্য ক্ষমা চেয়ে আয়নাঘরের কথা স্বীকার র্যাবের
, ১০ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৫ সাবি’, ১৩৯২ শামসী সন , ১৩ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ২৮ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
প্রতিষ্ঠার পর থেকে গুম, খুন ও নানা বিতর্কিত কর্মকা-ে অভিযুক্ত র্যাব বাহিনী ভুক্তভোগী পরিবারের কাছে ক্ষমা চেয়েছে। র্যাবের নতুন মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান স্বীকার করেছেন, র্যাবের অভ্যন্তরে আয়নাঘর (গোপন নির্যাতন কক্ষ) রয়েছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা জানান। এ সময় র্যাবের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
র্যাবের মহাপরিচালক বলেন, র্যাবের বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে, সেগুলো গুম-খুন সংস্কার কমিশনসহ বিভিন্ন সংস্থা তদন্ত করছে। র্যাব এসব তদন্তে সহযোগিতা করছে। সুষ্ঠু তদন্ত ও বিচার ছাড়া র্যাবের দায়মুক্তি সম্ভব নয়। তবে র্যাবের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী।
লিখিত বক্তব্যে র্যাবের প্রধান বলেন, বাহিনীর শৃঙ্খলা রক্ষায় তারা কঠোর ব্যবস্থা নিয়েছে। ৫ আগস্টের পর গত চার মাসে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৬ জন র্যাব সদস্যকে আটক করে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।
ছাত্র-জনতার আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি করার অভিযোগে ৩০ জন র্যাব সদস্যকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
র্যাব বিলুপ্তির দাবি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, একটি বড় রাজনৈতিক দল র্যাব বিলুপ্তির দাবি তুলেছে। সরকার যদি মনে করে র্যাব বিলুপ্ত করা প্রয়োজন, তাহলে আমরা সেই আদেশ মান্য করব।
র্যাবের কালো পোশাক পরিবর্তনের প্রসঙ্গে তিনি বলেন, পোশাক পরিবর্তনে কিছু যায় আসে না। মানুষ ভালো হলে সে যে পোশাকেই থাকুক না কেন, ভালো কাজই করবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দ্রুত জনসংখ্যা হারাচ্ছে যুক্তরাষ্ট্রের যে ১০ শহর
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টানা তাপপ্রবাহে বিপর্যস্ত কুড়িগ্রামের জনজীবন, গরমে গলছে সড়কের পিচ
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘ভ্যানিটি ব্যাগে করে পদত্যাগপত্র নিয়ে গেছেন শেখ হাসিনা’!
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে ভাইয়ের হাতে ভাই খুন, ছোট ভাই গ্রেফতার
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান থাকছেন খুরশীদ, বাংলাদেশ ব্যাংকের সাফ কথা
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পদত্যাগ করলো পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মৃত্যুবরণ করেছেন
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬ দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুগের মওদূদী সাদিক কায়েম, মন্তব্য পাটওয়ারীর
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্য হয়েই সরকার তেলের দাম বাড়িয়েছে -জ্বালানি প্রতিমন্ত্রী
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গুপ্ত-চাঁদাবাজরা জামাতে আশ্রয় নিয়েছে -রিজভী
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জনতুষ্টিবাদী সিদ্ধান্ত গ্রহণ সরকারের একমাত্র কাজ নয় -তথ্যমন্ত্রী
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)