মহাস্থানগড় সবজি বাজার:
গাড়িঘোড়া ঠিকই চলছে, দাম পাচ্ছে না কৃষক
, ০৫ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২২ সাদিস ১৩৯১ শামসী সন , ২০ নভেম্বর, ২০২৩ খ্রি:, ০৪ অগ্রহায়ণ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
এক সপ্তাহের ব্যবধানে বগুড়ার বড় পাইকারি বাজার মহাস্থানগড়ে সবজির দাম অর্ধেকে নেমে এসেছে। কৃষকদের অভিযোগ, অবরোধ ও হরতালের দোহাই দিয়ে দাম কমিয়ে দিয়েছেন ব্যবসায়ীরা।
এক সপ্তাহের ব্যবধানে বগুড়ার বড় পাইকারি বাজার মহাস্থানগড়ে সবজির দাম অর্ধেকে নেমে এসেছে। কৃষকদের অভিযোগ, অবরোধ ও হরতালের দোহাই দিয়ে দাম কমিয়ে দিয়েছেন ব্যবসায়ীরা।
আর ব্যবসায়ীরা বলছেন, হরতাল-অবরোধের কারণে নয় বরং, শীতকালীন সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কিছুটা কমেছে।
উত্তরবঙ্গের সবচেয়ে বড় এই সবজি বাজারে গিয়ে দেখা যায় গত সপ্তাহের তুলনায় দাম কমেছে শীতকালীন শাকসবজির।
ব্যবসায়ী এবং কৃষকরা বলছেন ৮-১০ দিন আগেও বাজারে শাকসবজির দাম প্রায় দ্বিগুণ ছিল।
কৃষকদের অনেকে অভিযোগ করে বলেন, হরতাল ও অবরোধের দোহাই দিয়ে কমদামে সবজি কিনছেন ব্যবসায়ীরা। এতে ব্যবসায়ীরা লাভবান হলেও কৃষকরা মুনাফা করতে পারছেন না। দাম আরও কমলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন।
বগুড়া সদর উপজেলার বাঘোপাড়া এলাকার কৃষক মান্না প্রামাণিক বলেন, এক বিঘা জমিতে মুলা চাষ করতে খরচ হয় ৩৫-৪০ হাজার টাকা। ফলন হয় ৭০-৮০ মণ। মণপ্রতি মুলার দর ৫০০ টাকার নিচে নেমে গেলে কৃষকের লাভ বলে কিছু থাকে না।
শিবগঞ্জ উপজেলার কৃষক আব্দুল মামুন বলেন, এক সপ্তাহ আগে ফুলকপি বিক্রি করেছি প্রতি মণ ১৭০০ টাকায়। আজকে ফুলকপি বিক্রি করলাম ৯০০ টাকা দরে। ফুলকপি চাষে খরচ অনেক বেশি। অনেক কীটনাশক লাগে। দাম এত কমে গেলে কৃষকের ক্ষতি হবে।
মামুন বলেন, 'অবরোধ হরতালের দোহাই দিয়ে ব্যবসায়ীরা কম দামে সবজি কিনছেন। অথচ গাড়িঘোড়া সব চলছে। শুধু কৃষক দাম পাচ্ছে না।'
কাঁচাবাজারে হরতাল-অবরোধের প্রভাব জানতে চাইলে শফিকুল ইসলাম বলেন, 'বাজারে হরতাল-অবরোধের কোনো প্রভাব পড়েনি। সবজির গাড়ি তো চলছে। এখন পর্যন্ত সমস্যা হচ্ছে না। তবে গাড়ি প্রতি ভাড়া বেড়েছে চার-পাঁচ হাজার টাকা। অনেক চালক ভয়ে যেতে চাইছে না।'
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)