গাদ্দাফির ছেলেকে গুলি করে হত্যা
, ১৭ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ তাসি, ১৩৯৩ শামসী সন , ০৬ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ২৩ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফিকে গুলি করে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে, তার মৃত্যুর স্থান ও প্রকৃতি নিয়ে পরস্পরবিরোধী তথ্য দিচ্ছে সূত্রগুলো।
গত বুধবার (৪ ফেব্রুয়ারি) ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।
গণমাধ্যমকে সাইফ আল ইসলাম গাদ্দাফির আইনজীবী জানান, চার সদস্যের একটি কমান্ডো দল জিনতান শহরে তার বাড়িতে এই হত্যাকা- চালায়। তিনি বলেন, হামলাকারীরা দ্রুত অভিযান চালিয়ে পালিয়ে যায়।
লিবিয়ান নিউজ এজেন্সির বরাতে সাইফ আল-ইসলামের রাজনৈতিক দলের প্রধানও গত মঙ্গলবার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।
কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার বিস্তারিত তথ্য এখনও স্পষ্ট নয় এবং তদন্ত চলছে।
এদিকে তার বোন লিবিয়ান সম্প্রচারমাধ্যমে ভিন্ন দাবি করে বলেন, আলজেরিয়া সীমান্তের কাছে তিনি নিহত হয়েছেন। সাইফের বোন দাবি করেন, জিনতান শহরে তাকে হত্যা করা হয়নি। সীমান্তবর্তী এলাকায় ভ্রমণের সময় এই ঘটনা ঘটে বলে দাবি করলেও তিনি এর সপক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলি মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, দুইজনকে ফাঁসি দিলো ইরান
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাজায় ইসরায়েলি নৃশংসতা: একদিনে শহীদ ১৯
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অপরাধী ট্রাম্প ইরানের সামরিক শক্তির ভয়ে শান্তির কথা বলছে -আনসারুল্লাহ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হরমুজ প্রণালির আকাশে ৩ কোটি ডলারের মার্কিন এমকিউ-৯ ড্রোন ধ্বংস
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসকে নিরস্ত্র করার ষড়যন্ত্র শুরু থেকেই ব্যর্থ হয়েছে : আইআরজিসি
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারত সীমান্তে উন্নত প্রযুক্তির কামান মোতায়েন করছে পাকিস্তান
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ. কোরিয়ায় শত বছরের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে যেকোনো হুমকি প্রতিহত করা হবে - ইরাক
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)