গাজা যুদ্ধবিরতি আলোচনায় স্থবিরতা
, ১৫ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ ছানী, ১৩৯৩ শামসী সন , ১১ জুলাই, ২০২৫ খ্রি:, ২৭ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
দখলদার ইসরায়েল ও হামাসের মধ্যে গাজায় নতুন যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময়ের বিষয়ে তিন দিন ধরে চলা পরোক্ষ আলোচনা স্থবির হয়ে পড়েছে। এক ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মূল বাধাগুলোর মধ্যে রয়েছে যুদ্ধবিরতির সময় মানবিক সহায়তা কীভাবে বিতরণ হবে, দখলদার ইসরায়েলি সেনা প্রত্যাহার ও একটি স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
যুক্তরাষ্ট্র সফররত সন্ত্রাসী নেতানিয়াহু এবং ট্রাম্প দ্বিতীয়বার বৈঠক করলেও কূটনৈতিক বাস্তব অগ্রগতি আনতে পারেনি। নেতানিয়াহু বলেছে, আমি একটি চুক্তি চাই, কিন্তু যেকোনো মূল্যে নয়। ট্রাম্পও চুক্তি চায়, কিন্তু সেও একই মনোভাব পোষণ করে।
সে আরও বলেছে, দখলদার ইসরায়েলের নিরাপত্তা প্রয়োজনীয়তা ও অন্যান্য শর্ত রয়েছে, যা পূরণ না হলে চুক্তি সম্ভব নয়। অন্যদিকে ট্রাম্প বলেছে, এ সপ্তাহ অথবা পরবর্তী সপ্তাহেই একটি চুক্তি হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে। তবে হামাস জানিয়েছে, তারা এই আলোচনার অংশ হিসেবে ১০ জন জিম্মি মুক্তি দিতে রাজি। তবে এখনও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় ঝুলে রয়েছে। তার মধ্যে মানবিক সহায়তার প্রবাহ, ইসরায়েলি সেনা প্রত্যাহার ও স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা অন্যতম। হামাস একে ‘কঠিন আলোচনা’ বলে উল্লেখ করেছে এবং দখলদার ইসরায়েলের আড়ষ্টতাকে দুষছে।
এক ফিলিস্তিনি কর্মকর্তা বলেন, আলোচনা আটকে রয়েছে। কারণ, দখলদার ইসরায়েল আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে সরাসরি সাহায্য ঢুকতে দিতে চায় না। তারা বরং গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) নামের একটি বিতর্কিত কাঠামোর মাধ্যমে সাহায্য বিতরণ চালিয়ে যেতে চায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)