গাজায় রিমোট কন্ট্রোলে গণহত্যা
, ১৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ রবি’, ১৩৯৩ শামসী সন , ১০ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ২৫ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গাজা শহরে রাতের অন্ধকারে হঠাৎ এক বিশাল বিস্ফোরণ। বিছানা থেকে ছিটকে পড়েন হামজা শাবান। হতভম্ব ও আতঙ্কিত হয়ে পড়েন তিনি। জানালার বাইরে তাকাতেই দেখতে পেলেন রিমোট কন্ট্রোলের বিস্ফোরক বোঝাই রোবট। ৩৫ বছর বয়সি হামজা বলেন, ‘রোবটটা কোথায় আছে তা দেখতে আমি আবারও জানালার বাইরে তাকালাম, দেখলাম এটি আমার থেকে প্রায় ১০০ মিটার দূরে। এরপর আরেকটি বিস্ফোরণ ঘটলো যা আমাকে দুই মিটার দূরে ছুড়ে দিলো। আমি হাত ও হাঁটুতে ভর করে শোবার ঘরের দিকে পালাতে শুরু করলাম।’ হামজা আরও বলেন, ‘আমি বিস্ফোরণের ভয়ানক শব্দ শুনতে পাচ্ছিলাম।’ এটি কোনো বিমান হামলা নয়, এটি এক চলন্ত মারণ যন্ত্র। যার ধ্বংসযজ্ঞ শহরের প্রতিটি রাস্তায় ছড়িয়ে পড়ছে।
এমন ঘটনা গাজার বাসিন্দাদের জন্য এখন খুবই সাধারণ ঘটনা হয়ে উঠেছে। গত মাসে ঘোষণা করার পর প্রায় ১০ লাখ মানুষের বাসস্থান গাজা শহরে হামলা সম্প্রসারণ করেছে ইসরায়েলি সেনারা। এরপর থেকে প্রায় প্রতি রাতেই বড় বড় বিস্ফোরণে কেঁপে উঠছে শহরটি।
গাজার ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় স্থলসেনা মোতায়েনের পরিবর্তে আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার (এপিসি) পাঠাচ্ছে সন্ত্রাসী ইসরায়েল। এই নতুন সহিংসতার কেন্দ্রে আছে ইসরায়েলের সর্বশেষ যুদ্ধকৌশল-দূরনিয়ন্ত্রিত বিস্ফোরকভর্তি এই ‘রোবটযান’। টনের পর টন বিস্ফোরকভর্তি এপিসিগুলো দূর থেকে নিয়ন্ত্রণ করে নির্দিষ্ট স্থানে পাঠানো হয়। তারপর বিস্ফোরণ ঘটানো হয়। এতে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে।
হামজা বলেছেন, ‘সাধারণত রাত ১০ বা ১১টার দিকে যখন মানুষ ঘুমাতে যাওয়ার চেষ্টা করে, তখনই বিস্ফোরণ শুরু হয়।’ প্রতি রাতেই এমন ৮ থেকে ১০টা বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে উল্লেখ করেন হামজা। তিনি আরও বলেছেন, ‘এসব বিস্ফোরণ ভীষণ শক্তিশালী। পুরো ভবনকে গুঁড়িয়ে ধ্বংসস্তূপে পরিণত করে। এগুলো বিমান হামলার চেয়েও অনেক বেশি বিধ্বংসী।’
গাজাভিত্তিক সরকারি গণমাধ্যম দপ্তরের তথ্যানুযায়ী, গত ১৩ আগস্ট থেকে উপত্যকার জনবহুল এলাকায় অন্তত ১০০টি ‘বিস্ফোরক রোবট’ ব্যবহার করা হয়েছে। অলাভজনক সংস্থা ইউরো-মেডিটেরেনিয়ান হিউম্যান রাইটস মনিটরের তথ্যানুযায়ী-এসব বিস্ফোরণে প্রতিদিন প্রায় ৩০০টি আবাসিক ইউনিট ধ্বংস হচ্ছে। সংস্থাটির আরও জানিয়েছে, প্রতিটি রোবটে প্রচ- শক্তিশালী বিস্ফোরক ভরা থাকে। এর ওজন কখনো কখনো সাত টন পর্যন্ত হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতের শিক্ষাব্যবস্থায় ধস নামিয়েছে বিজেপি-আরএসএস : কংগ্রেস
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কণ্ঠে ‘ফিলিস্তিন মুক্ত হোক’ স্লোগান
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন নিষেধাজ্ঞায় চীনের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন বেড়েছে ৭২ শতাংশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইয়েমেন কারও দর-কষাকষির ঘুঁটি নয় : পররাষ্ট্রমন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইতালিতে নিকাব নিষিদ্ধের উদ্যোগ, সীমিত হচ্ছে বিদেশি শিক্ষার্থী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জন্মহার হ্রাসের ঝুঁকিতে অস্ট্রেলিয়া, সতর্কতা জারি
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি ক্ষেপণাস্ত্র কারখানায় রহস্যময় বিস্ফোরণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ‘শিকার করার’ যুগ শুরু হয়েছে : গালিবাফ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাব আল-মান্দেব প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কায় হুথিদের ড্রোন হামলার অভিযোগ নিয়ে সতর্ক করল ইরান
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পশ্চিমবঙ্গের সাহিদাকে বাংলাদেশে পুশইন, কেন্দ্রের জবাব চাইল ভারতের সুপ্রিম কোর্ট
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












