গাজায় যুদ্ধাপরাধে বাইডেনের বিরুদ্ধে তদন্তের আহ্বান
আল ইহসান ডেস্ক:
গাজায় দখলদার সন্ত্রাসী ইসরাইলের যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধে সহায়তা, মদদদান এবং ইচ্ছাকৃতভাবে অবদান রাখার জন্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট বাইডেন, তার সরকারের পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন এবং প্রতিরক্ষামন্ত্রী অস্টিনের বিরুদ্ধে তদন্ত করা উচিত। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (আইসিসি)-কে এমনটাই আহ্বান জানিয়েছে মার্কিন নাগরিক সমাজ সংস্থা ডেমোক্রেসি ফর দ্য আরব ওয়ার্ল্ড নাউ (ডন)।
সংস্থাটি গত ১৯ জানুয়ারি আইসিসির প্রসিকিউটর করিম খানের কাছে ১৭২ পৃষ্ঠার একটি চিঠি জমা দিয়েছে।
এতে বলা হয়েছে, কমপক্ষে ১৭.৯ বিলিয়ন ডলারের অস্ত্র স্থানান্তর, গোয়েন্দা তথ্য ভাগাভাগি, লক্ষ্যবস্তু সহায়তা, কূটনৈতিক সুরক্ষা এবং ইসরাইলের অপরাধের আনুষ্ঠানিক অনুমোদন অন্তর্ভুক্ত রয়েছে।
ডনের বোর্ড সদস্য এবং প্রবীণ যুদ্ধাপরাধ আইনজীবী রিড ব্রডি বলেছে, ইসরাইলি অপরাধে জড়িত থাকার জন্য বাইডেন, ব্লিঙ্কেন এবং অস্টিনের বিরুদ্ধে তদন্তের জোরালো ভিত্তি রয়েছে।
ডনের চিঠিতে রোম সংবিধির অনুচ্ছেদ ২৫(৩)(সি) এবং (ডি) লঙ্ঘনের জন্য বাইডেন, ব্লিঙ্কেন এবং অস্টিনের বিরুদ্ধে তদন্তের আইনি এবং বাস্তব ভিত্তি তুলে ধরা হয়েছে। এতে গাজায় ইসরাইলি কর্মকর্তাদের সংঘটিত অপরাধে সহায়তা, সহায়তা এবং ইচ্ছাকৃতভাবে অবদানের কথা উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন
সব ›
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২
সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানাধীন মিরপুর-১ বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। পুলিশ জানা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।