গাজায় মৃত্যু একবারে আসে না, কিস্তিতে আসে
, ২৬ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২২ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২১ আগস্ট, ২০২৫ খ্রি:, ০৬ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে ডিজিটাল মিডিয়ায় পড়াশোনা করা জনাতের জীবন কঠিন বাস্তবতার মুখোমুখি। তিনি আল-জাজিরার সাংবাদিক মোহাম্মদ নুফালের বোন। সম্প্রতি ভাইয়ের নিহত হওয়ার সংবাদে তিনি গভীর শোকের মধ্যে আছেন।
জনাতের পরিবার প্রায় দু’বছরের মধ্যে ক্রমশ পরিবারের সদস্য হারাচ্ছেন। ২০২৩ সালের ৩০ অক্টোবর, যুদ্ধের মাত্র তিন সপ্তাহ পর; জাবালিয়ায় তাদের বাড়িতে একটি রকেট আঘাত হানে। জনাত ও তার ভাইবোনরা বেঁচে থাকলেও ভাই মোহাম্মদ গুরুতর আহত হন এবং তাদের চাচা ও চাচী নিহত হন।
এক বছর পর, ২০২৪ সালের ৭ অক্টোবর- আহতদের উদ্ধার করতে গিয়ে বোমার আঘাতে বড় ভাই ওমার নিহত হন। ২০২৫ সালের ২২ জুন, ইসরায়েলি বোমার আঘাত আত্মীয়দের সঙ্গে তার মা মুনীরা নিহত হন।
সবশেষে ১০ আগস্ট, আল-শিফা হাসপাতালে নিকটবর্তী একটি মিডিয়া তাঁবুতে ইসরায়েলি হামলায় জনাতের ভাই মোহাম্মদ এবং আরও ছয় সাংবাদিক নিহত হন। এখন জনাতের জীবিত পরিবারে শুধুমাত্র বাবা রিয়াদ, ভাই ইব্রাহিম এবং তিন বোন- ওলা, হাদীল, হানান বেঁচে আছেন।
জনাত বলেন, ‘যখন বড় ভাই ওমার মারা গেলো, আমরা আমাদের বাবাকে বলতে শুনেছিলাম, ‘ওহ আল্লাহ, তুমি আমার পিঠ ভেঙে দিয়েছো’। মা মুনীরার মৃত্যুতে বাবার কণ্ঠ কেঁপে ওঠে এবং বললেন, ‘আমরা বিধ্বস্ত’। ভাই মোহাম্মদ নিহত হলে তিনি কিছুই বললেন না। বাবার সেই নীরবতা আমার মাঝে ভয়ের সঞ্চার করে।’
মোহাম্মদ নিহত হওয়ার পরে জনাত বোঝানোর চেষ্টা করেছিলেন ছোট ভাই ইব্রাহিমকে সাংবাদিকতা ত্যাগ করতে। কিন্তু ইব্রাহিম পারিবারিক দায়িত্ব পালনের জন্য ও মৃত ভাইয়ের পথ অনুসরণ করতে চান।
জনাতের কথায়, ‘ভয় আর অস্থায়ী অনুভূতি নয়, এটি আমাদের জীবনের স্থায়ী সঙ্গী। শোক আমাদের দৈনন্দিন জীবনে প্রবেশ করেছে।’
সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মার্চ পর্যন্ত ২ হাজার ২০০ পরিবার সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়েছে এবং ৫ হাজার ১২০ পরিবারের কেবল একজন সদস্য বেঁচে আছেন। অনেক পরিবার ক্রমাগত বোমার আঘাতের ভয়ে অস্তিত্বহীনতার মুখোমুখি।
বর্তমানে গাজার উত্তরাঞ্চলে নতুন ইসরায়েলি হামলা শুরু হয়েছে। গতবছরের এই আক্রমণে লাখো মানুষ নিহত হন। জনাতের পরিবার, যারা জাবালিয়ার ক্ষতিগ্রস্ত বাড়ি ধরে রেখেছিলো, এবার নিরাপত্তার জন্য চলে যাবেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)