গাজায় পিঁপড়ার মতো মানুষ মারছে ইসরায়েল, ২৪ ঘণ্টায় ৪০০ শহীদ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় পিঁপড়ার মতো মানুষ হত্যা করছে ইসরায়েল। চরম মানবিক সংকটে থাকা লাখ লাখ মানুষের ওপর নির্বিচারে বিমান হামলা করছে তারা। ফিলিস্তিনি বার্তি সংস্থা ওয়াফার বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় নতুন করে চার শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।
খবরে বলা হয়েছে, জনবহুল ও বেসামরিকদের লক্ষ্য করে বিভিন্ন আবাসিক ভবনে অবিরাম হামলা চালাচ্ছে ইসরায়েল। রোববার ২৪ ঘণ্টায় গাজাজুড়ে অন্তত ৪০০ জনের মৃত্যু হয়েছে।
ফিলিস্তিনি সংবাদমাধ্যম জানিয়েছে, ৭ অক্টোবর হামাসের হামলার পর রোববার সবচেয়ে ভারী বোমা হামলা চালিয়েছে ইসরায়েল।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ফিলিস্তিনি ভূখ-ের আবাসিক এলাকায় কমপক্ষে ২৫টি ইসরায়েলি বিমান হামলা রেকর্ড করা হয়েছে।
ওয়াফা জানিয়েছে, বেশিরভাগ হামলায় কোনো প্রকার সতর্কতা ছাড়া বেসামরিক মানুষদের আবাসিক ভবনগুলোতে চালানো হয়েছে।
গাজায় হাসপাতালে জেনারেটর বন্ধ হলে নবজাতকদের মৃত্যুর শঙ্কা:
গাজার হাসপাতালগুলো জরুরি রসদের জন্য মরিয়া হয়ে আছে। শনিবার মিসর থেকে ২০টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করলেও সঙ্ঘাত শুরু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত গাজায় জ্বালানি প্রবেশ করেনি।
গতকাল ইয়াওমুল ইছনাইনল আযীম (সোমবার) ইউনিসেফ হুঁশিয়ার করে বলেছে, কমপক্ষে ১২০টি শিশু ইনকিউবেটরে রয়েছে।
এর মধ্যে ৭০টি অপরিণত নবজাতক ভেন্টিলেটরে রয়েছে অর্থাৎ এরা সবাই জেনারেটর চালিত মেশিনের উপর নির্ভর করে বেঁচে আছে।
ইসরাইল গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়ার পর থেকে জেনারেটর ব্যবহার করা শুরু হয়।
ফিলিস্তিনের চিকিৎসা সহায়তা বিষয়ক দাতব্য প্রতিষ্ঠান ফিকর শাল্লতুতের গাজার পরিচালক বলেন, জেনারেটর চলা বন্ধ হয়ে গেলে অপরিণত শিশুরা নাও বাঁচতে পারে।
বিবিসিকে তিনি বলেন, ওই ওয়ার্ডে ৩২ সপ্তাহ বয়সী একটি শিশু রয়েছে, যার মা বিমান হামলায় মারা যাওয়ার পর চিকিৎসকরা তাকে বাঁচিয়েছে।
‘শিশুটির মা-সহ পুরো পরিবার মারা গেছে। শুধু শিশুটিকেই বাঁচানো সম্ভব হয়েছে।
এর আগে রাফা ক্রসিংয়ে জ্বালানির ট্রাক দেখা গেছে। তবে সেগুলো গাজায় ঢুকতে পেরেছে কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি।
এদিকে গত কয়েক ঘণ্টায় গাজার বেশ কয়েকটি হাসপাতালের কাছে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। কিন্তু কোনো হতাহত হয়েছে কিনা সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
ফিলিস্তিনি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, যেসব হাসপাতালের পাশে বিস্ফোরণের খবর পাওয়া গেছে সেগুলো হচ্ছে, আল-শিফা, এটা গাজার সবচেয়ে বড় হাসপাতাল। এছাড়াও রয়েছে আল-কুদস এবং ইন্দোনেশিয়ান হাসপাতাল।
লেবাননেও রাতভর ইসরায়েলের বিমান হামলা অব্যাহত:
নাম না প্রকাশের শর্তে ইরানের নিরাপত্তা কর্মকর্তারা রয়টার্সকে জানায়, ইরানের কৌশল হবে হিজবুল্লাহর মতো বাহিনীগুলোকে সীমিত আকারে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মোতায়েন করা যুক্তরাষ্ট্রের সেনাদের বিরুদ্ধে হামলা চালানো। তবে ইরান এই সংঘাতে সরাসরি যুক্ত হবে না।
এদিকে, গতকাল ইয়াওমুল ইছনাইনল আযীম (সোমবার) ভোরে ইসরায়েল লেবাননে হিজবুল্লাহর দুই অবস্থানে বিমান হামলা চালায়। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, এই দুই অবস্থান থেকে ইসরায়েলের দিকে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালানোর পরিকল্পনা করছিল হিজবুল্লাহ। তারা হিজবুল্লাহ অন্যান্য অবস্থানেও হামলা চালানোর কথা জানায়, যার মধ্যে আছে নিরাপত্তা চৌকি ও কমপাউন্ড।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।