ইসরায়েলি বর্বরতা অব্যাহত:
গাজায় নিহতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে
, ০৯ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০২ সাবি’, ১৩৯৩ শামসী সন , ০১ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ১৬ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
যুদ্ধবিরতি সত্ত্বেও দখলদার ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে গেছে। গত শনিবার (২৯ নভেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলা অব্যাহত আছে। ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ৭০ হাজার ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ৭০ হাজার ৯০০ এর বেশি মানুষ। নিহতদের মধ্যে শিশু ও নারীসহ বহু বেসামরিক নাগরিক রয়েছে।
দক্ষিণ গাজার নাসের হাসপাতালের কর্মীরা জানিয়েছেন, খান ইউনিসের নিকটবর্তী বেনি সুহাইলা এলাকায় একটি ইসরায়েলি ড্রোন হামলায় দুই ফিলিস্তিনি শিশু নিহত হয়েছেন। নিহতদের বয়স যথাক্রমে ৮ ও ১১ বছর। চিকিৎসকরা জানান, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনার পর তাদের মৃত্যু হয়। এছাড়া শনিবার ইসরায়েলি সেনাবাহিনী গাজার বেশ কয়েকটি অংশে স্থল, নৌ এবং বিমান হামলা করে।
এদিকে, সন্ত্রাসী ইসরায়েলকে যুদ্ধবিরতি লঙ্ঘন থেকে বিরত রাখতে মধ্যস্থতাকারীদের প্রতি নতুন করে চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছে হামাস।
মূল লড়াইয়ের পাশাপাশি দখল হওয়া পশ্চিম তীরেও উত্তেজনা বাড়ছে। ফিলিস্তিনিদের অভিযোগ, গত বৃহস্পতিবার ইসরায়েলি সেনারা আত্মসমর্পণ করার পরও দুই ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে। দুটি আরব টেলিভিশন চ্যানেলে প্রচারিত ফুটেজে দেখা গেছে, তারা হাত তুলে আত্মসমর্পণ করার পরও তাদের গুলি করা হয়। সূত্র: আল জাজিরা।
যুক্তরাজ্যের একাধিক অঞ্চলে তীব্র শীতের মধ্যেই ব্যাপক বৃষ্টির পর বন্যা পরিস্থিতি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)