গাজায় নতুন সরকারের ফন্দি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের
মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইল গাজায় জাতিসংঘ এবং আরব সরকারগুলো সমর্থিত একটি অন্তর্বর্তী প্রশাসন গঠনের কথা ভাবছে, শনিবার সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এই খবর জানিয়েছে ব্লুমবার্গ।
গাজায় অন্তর্বর্তী প্রশাসন গঠনের আলোচনার ব্যপারে ওয়াকিবহাল সূত্র ব্লুমবার্গকে জানিয়েছে, পরিকল্পনাটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং হামাসের বিরুদ্ধে ইসরায়েলের স্থল অভিযান কতটা সফল হয় তার উপর নির্ভর করছে।
এই পরিকল্পনা কার্যকর করতে হামাসকে ক্ষমতা থেকে সরাতে হবে এবং আঞ্চলিক আরব রাষ্ট্রগুলোর সমর্থন প্রয়োজন হবে, যা আদায় করা কঠিন হতে পারে বলে মনে করা হচ্ছে।
জুমুয়াবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট হামাসের সঙ্গে যুদ্ধের তিন ধাপের রূপরেখা দিয়েছে। প্রথম ধাপে আকাশপথে বোমাবর্ষণ এবং স্থল অভিযান। তারপর গাজায় হামাসের ঘাটি গুলো নির্মূলে অভিযান চালানো হবে। শেষ ধাপে গাজা উপত্যকায় জীবনধারণের জন্য ইসরায়েলি নির্ভরতা ব্যতিরেকে একটি নতুন ‘নিরাপত্তা বাস্তবতা’ প্রতিষ্ঠার প্রয়োজন পড়বে বলে জানায়।
এদিকে ইসরায়েলি বিরোধীদলীয় নেতা ইয়ার ল্যাপিড পরামর্শ দিয়েছে, সংঘাত শেষ হওয়ার পরে গাজার জন্য সর্বোত্তম সমাধান হবে এটিকে পশ্চিম তীর-ভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে ফিরিয়ে দেওয়া।
২০০৬ সালে নির্বাচনে জয়ী হয় হামাস, তবে নির্বাচনে বেশি আসন পেয়েও ক্ষমতা পায়নি তারা। ফিলিস্তিনের প্রধান রাজনৈতিক দল ফাতাহ এবং পশ্চিমারা হামাসকে পশ্চিম তীর থেকে সরিয়ে দেয়। ফলে ফিলিস্তিনের অভ্যন্তরীণ দুই রাজনৈতিক দলের মধ্যে কোন্দল শুরু হয়। ২০০৭ সালে গাজার ক্ষমতা চলে যায় হামাসের হাতে।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।