হামাসের বীরত্ব:
গাজায় গিয়ে বিপাকে ইসরায়েল, ১৩৬ সামরিক যান ধ্বংস
-বন্দি মুক্তির শর্ত জানালো হামাস
, ২৫ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১২ সাদিস ১৩৯১ শামসী সন , ১০ নভেম্বর, ২০২৩ খ্রি:, ২৫ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল অভিযান শুরু করেছে দখলদার সন্ত্রাসী ইসরায়েল। তবে এ অভিযান চালাতে গিয়ে হামাসের পাল্টা আক্রমণে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে দখলদার সন্ত্রাসী ইসরায়েলী বাহিনী। হামাসের হামলায় এরই মধ্যে তারা ১৩৬ সামরিক যান হারিয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিন। বুধবার (৮ নভেম্বর) হামাসের সামরিক শাখা এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলুর।
হামাসের সামরিক শাখা জানিয়েছে, তারা গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের ১৩৬ সামরিক যান ধ্বংসের তালিকা নথিভুক্ত করেছে।
সামরিক শাখার মুখপাত্র আবু উবায়দা আল-আকসা বলেন, আমরা ইসরায়েলের সেনাবাহিনীর ১৩৬ যান ধ্বংস করেছি। এগুলোর কোনোটা আংশিক আবার কোনোটা পুরোপুরি ধ্বংস করা হয়েছে। গাজায় ইসরায়েলের স্থল অভিযান শুরুর পর থেকে এসব যান ধ্বংস করা হয়েছে।
তিনি বলেন, শত্রুরা (ইসরায়েলিরা) গাজায় অব্যাহত বিমান হামলা ও গণহত্যা চালিয়ে বিদেশি জিম্মিদের মুক্তিকে বাধাগ্রস্ত করছে। গত কয়েক দিন আগে ১৩ জিম্মির মুক্তির প্রক্রিয়াকে তারা বাধাগ্রস্ত করেছে।
বন্দিবিনিময় নিয়ে তিনি বলেন, আমাদের বন্দিবিনিময়ের একমাত্র পন্থা হলো চুক্তি। এর মাধ্যমে আংশিক বা পুরোপুরি একসাথে। এমনকি দলগতভাবেও হতে পারে। আমাদের কাছে যেমন তাদের নারী, বৃদ্ধ ও অসুস্থ বন্দি রয়েছে ঠিক তেমনি তাদের কাছে আমাদেরও এমন বন্দি রয়েছে।
আবু উবায়দা বলেন, ইসরায়েলের ক্রমাগত বোমা হামলা ও গণহত্যার মধ্যে তাদের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে হামাস।
এর আগে গত বুধবার এক ডজনের বেশি জিম্মিকে মুক্তির প্রক্রিয়ার কথা জানায় ফিলিস্তিন। কাতারের মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতির জন্য এসব জিম্মির মুক্তির বিষেয়ে আলোচনা চলছে।
ইহুদিবাদী ইসরাইল যখন গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের ‘কবর রচনা’ করে ওই উপত্যকার পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার কথা প্রকাশ্যে বলে আসছে তখন আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র তার বিবৃতির শেষাংশে বলেন, “আমরা দখলদার শক্তিকে এই সুসংবাদ দিতে চাই যে, আল্লাহর ইচ্ছায় গাজার পাশাপাশি পশ্চিম তীর ও আল-কুদস’সহ সকল ফ্রন্টে প্রতিরোধ যুদ্ধের নতুন পর্যায় শুরু করা হবে। আমরা সকল ফ্রন্টে এই আগ্রাসন প্রতিহত করে যাবো এবং আমাদের যোদ্ধারা শত্রুদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।”
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












