দখলদার সন্ত্রাসী ইসরাইলের কাপুরুষতা:
গাজায় ইসরায়েলের অবিস্ফোরিত বোমা থেকেই অস্ত্র বানাচ্ছে হামাস
, ১২ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১২ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ১১ মে, ২০২৫ খ্রি:, ২৮ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
গাজায় দখলদার ইসরায়েলের ফেলা অবিস্ফোরিত বোমা থেকেই অস্ত্র তৈরি করছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এমনটাই তথ্য প্রকাশ করেছে ইসরায়েলের ইংরেজি দৈনিক হারেৎজ। ইসরায়েলি সন্ত্রাসীদের ঘাঁটিগুলোর দুর্বল নিরাপত্তার সুযোগ নিয়ে বহু অস্ত্রও হামাসের হাতে পৌঁছেছে বলে একটি নিরাপত্তা প্রতিবেদনে জানা গেছে।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর নিক্ষেপ করা প্রায় ৩ হাজার অবিস্ফোরিত বোমা বর্তমানে হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডের দখলে রয়েছে। সেগুলো দিয়ে তৈরি হচ্ছে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)।
এই বিস্ফোরক দিয়ে ইসরায়েলি ট্যাংক ও সাঁজোয়া যানগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে।
ইসরায়েলি বাহিনীর নিক্ষিপ্ত বোমাগুলোর মধ্যে কখনো কখনো ২০ শতাংশ পর্যন্ত বিস্ফোরিত হয়নি। জাতিসংঘের মাইন অ্যাকশন সার্ভিস (ইউএনএমএএস) বলছে, গাজায় চালানো ৪০ হাজারেরও বেশি বিমান হামলার মধ্যে ৫ থেকে ১০ শতাংশ বোমা অবিস্ফোরিত রয়ে গেছে।
অস্ত্র বিশেষজ্ঞদের মতে, সাধারণত ১০ শতাংশ গোলা বিস্ফোরিত হয় না। কিন্তু ইসরায়েলি গোলাগুলোর অনেকটাই যুক্তরাষ্ট্রে তৈরি পুরোনো মজুত, যার মধ্যে কিছু ভিয়েতনাম যুদ্ধের সময়কার। ফলে তা বিস্ফোরিত না হওয়ার হার ১৫ শতাংশ পর্যন্ত হতে পারে। এই বোমাগুলো থেকেই শত শত রকেট তৈরি সম্ভব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রেলে সরকারের আয় উধাও, বরাদ্দ ৯,৯৪১ কোটি টাকা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রকল্প বরাদ্দে জামাত এমপি’র বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৮ জেলায় বইছে তাপপ্রবাহ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদক মামলার বিচারে হবে পৃথক আদালত
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পৌনে ৪ লাখ আবেদন, তবুও মেলেনি যোগ্য প্রার্থী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুই বছরে বন্ধ ৪৫৭ প্রতিষ্ঠান - চাকরি হারিয়েছেন হাজার হাজার শ্রমিক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এ বছরই আমি দেশে ফিরব -শেখ হাসিনা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আবারও ফুঁসে উঠছে তিস্তা, বন্যার শঙ্কা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এবার এলপিজি’র বাজারে আসছে বিপিসি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভবিষ্যতে কম জ্বালানিনির্ভর শিল্পে গুরুত্ব দেওয়া হবে: শিল্পমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের সহায়তায় নতুন অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)