গাজার যুদ্ধ পাল্টে দিচ্ছে ইউরোপীয় রাজনীতি
, ১৬ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৬ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ২৫ মে, ২০২৪ খ্রি:, ১১ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেনের ঘোষণা ইউরোপীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত। এই পদক্ষেপের ফলে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলি নেতানিয়াহুর সরকারের প্রতি দেশগুলোর দৃঢ় সমর্থন কমছে বলে হাজির হচ্ছে। তিনটি দেশের বুধবারের এই ঘোষণায় দখলদার সন্ত্রাসী ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের ফলে ইউরোপে ক্রমবর্ধমান বিভাজন স্পষ্ট হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে এই পরিস্থিতির কথা উঠে এসেছে।
দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের তীব্র বিরোধিতার পরও ইউরোপীয় দেশ তিনটি এই দৃঢ় পদক্ষেপ নিয়েছে। যা দখলদার সন্ত্রাসী ইসরায়েলের নীতি-বিশেষ করে গাজায় ও পশ্চিম তীরে দেশটির কর্মকা--নিয়ে ক্রমবর্ধমান হতাশার বহিঃপ্রকাশ। এই সিদ্ধান্ত ইউরোপীয় ইউনিয়নের মধ্যপ্রাচ্য নিয়ে অবস্থান পুনর্গঠন করতে পারে। যদিও অভ্যন্তরীণ বিভাজন রয়েছে।
বছরের পর বছর ধরে ইউরোপ ছিল দখলদার ইসরায়েলের নির্ভরযোগ্য মিত্র। মহাদেশটির দেশগুলো দ্বি-রাষ্ট্র সমাধানকে সমর্থন এবং সন্ত্রাসী ইসরায়েলের সঙ্গে বিশাল বাণিজ্য ও বৈজ্ঞানিক অংশীদারিত্ব বজায় রেখে আসছিল। তবে গাজায় চলমান যুদ্ধ এবং এর ফলে সৃষ্ট মানবিক সংকট দখলদার ইসরায়েলের প্রতি সহানুভূতিতে ক্ষয় ধরিয়েছে। অনেক ইউরোপীয়দের কাছে পরগাছা ইসরায়েল এখন ভুক্তভোগী নয়, আগ্রাসন চালানো দেশ।
ক্রমবর্ধমান বিভাজন:
স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ডের পক্ষ থেকে ফিলিস্তিনকে স্বীকৃত দেওয়ার সিদ্ধান্তটি মূলত প্রতীকী হলেও তা সন্ত্রাসী ইসরায়েলের প্রতি তীব্র তিরস্কার। এই দেশগুলো নিয়মিত বিশ্ব সন্ত্রাসী ইসরায়েলি কর্মকা-ের সমালোচনা ও ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে কথা বলে আসছিল। সন্ত্রাসী ইসরায়েলে হামাসের হামলার নিন্দার পাশাপাশি গাজায় কাপুরুষ ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানেরও বিরোধিতা করেছে তারা। যে অভিযানে গাজায় উল্লেখযোগ্য সংখ্যক বেসামরিকের শাহাদাত ও অবকাঠামোগত বিপর্যয় হয়েছে।
ইউরোপের অপর দেশগুলো যদি তাদের পথ ধরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে তা যুক্তরাষ্ট্রের অবস্থানের গুরুত্বপূর্ণ পাল্টা ভারসাম্য তৈরি করবে। ওয়াশিংটন দাবি করে আসছে, ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি বিশ্ব সন্ত্রাসী ইসরায়েলের সঙ্গে আলোচনার ফলশ্রুতিতে হওয়া উচিত। এমন পরিবর্তন ইহুদীবাদী ইসরায়েল ও ইউরোপের মধ্যকার বিরোধ গভীর করবে, কূটনৈতিক সম্পর্ক জটিল হয়ে পড়তে পারে।
ফ্রান্স ও জার্মানির ভারসাম্যপূর্ণ পদক্ষেপ:
ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি সমর্থন থাকলেও ফ্রান্স এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। দেশটি কৌশলগত মুহূর্তের অপেক্ষায় রয়েছে। গত মাসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে দেশটি। যে প্রস্তাবের বিরুদ্ধে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। এই ভোটাভুটি ইস্যুটি নিয়ে ট্রান্সআটলান্টিক বিভাজন স্পষ্ট করছে।
জার্মানির পরিবর্তিত অবস্থান গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিশ্ব সন্ত্রাসী ইসরায়েলের প্রতি দেশটির ঐতিহাসিক সমর্থনের কারণে। ৭ অক্টোবর হামাসের হামলার পর দেশটি পরগাছা ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছিল। কিন্তু গাজায় যুদ্ধ যত এগিয়েছে তত কাপুরুষ ইসরায়েলের সমালোচনা বাড়িয়েছে তারা। বার্লিনের পক্ষ থেকে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে। যা দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অবস্থানবিরোধী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












