গাজার মায়েরা বাচ্চাদের ছত্রাকযুক্ত রুটি খাওয়াচ্ছেন!
গাজার মায়েরা তাদের বাচ্চাদের ছত্রাকযুক্ত রুটি খাওয়াতে বাধ্য হচ্ছেন। কারণ কয়েক সপ্তাহ ধরে দখলদার ইসরায়েলের অবরোধে ত্রাণ সামগ্রী পৌঁছাতে না পেরে সেখানকার মানবিক পরিস্থিতি সংকটময় হয়ে উঠেছে।
গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনি মা হানাদি তার বাচ্চাদের জন্য শুকনো রুটি, যা অনেক দিন থাকার কারণে শক্ত ও ছত্রাক ধরে গেছে তাই বাচ্চাদের খেতে দিচ্ছেন।
তিনি জানান, ‘আমি কখনোই ভাবিনি যে আমি আবার এই রুটিটি বাচ্চাদের খেতে দেবো।’
গাজায় তাঁবুর আশ্রয়ে থাকা হানাদি ছত্রাক আক্রান্ত শক্ত, বাসি রুটির টুকরোগুলো বাচ্চাদের জন্য প্রস্তুত করতে করতে জানান।
জাতিসংঘের শিশু সংস্থা, ইউনিসেফের একটি ভিডিও সাক্ষাৎকারে হানাদি আরও বলেন, ‘এখানে আমরা এটাই খাচ্ছি।’
হানাদি একটি রুটির ছত্রাক আক্রান্ত অংশগুলো হাত দিয়ে তুলে ফেলেন। সেখান থেকে ভালো অংশগুলো আলাদা করে রাখেন। এরপর সেগুলো চায়ের সঙ্গে মিশিয়ে বাচ্চাদের খেতে দেন। তিনি বলেন, ‘এই মুহূর্তে এটি করা ছাড়া তার আর কোনো উপায় নেই।’
এদিকে, ইউনিসেফ উল্লেখ করেছে, হানাদি গাজার লক্ষ লক্ষ মায়েদের মধ্যে একজন। যারা বেঁচে থাকার জন্য কঠিন সংগ্রাম করছেন।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক বিপর্যয় বাড়িয়ে তুলছে
‘নেতানিয়াহু ও আইজেনকোট দু’টাই সন্ত্রাসী’
হামাসের বীরত্ব:
সাগরে প্রতিদিন সক্রিয় প্রায় ১০০ চীনা যুদ্ধজাহাজ, উদ্বেগে যুক্তরাষ্ট্র
আল ইহসান ডেস্ক: এশিয়ার অন্যতম ব্যস্ত বাণিজ্য ও নৌপরিবহন রুটগুলোতে প্রতিদিন প্রায় ১০০টি চীনা নৌবাহিনীর জাহাজ …
ইয়েমেনে সেনা পাঠাচ্ছে না সিরিয়া, জানালো দামেস্ক
আল ইহসান ডেস্ক: সৌদি আরবের সঙ্গে সিরিয়ার সামরিক চুক্তির মূল লক্ষ্য সেনাদের প্রশিক্ষণ ও সামরিক সক্ষমতা বৃদ্ধি।…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।