ভারতে ইসলামবিদ্বেষ:
গরু-মহিষ জবাইয়ে বিধিনিষেধ বহাল রাখলো কলকাতা হাইকোর্ট
, ২৩ মে, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
পশ্চিমবঙ্গে গরু ও মহিষ জবাইয়ে হিন্দুত্ববাদী বিজেপি সরকারের জারি করা অবৈধ নোটিশ বহাল রেখেছে কলকাতা হাইকোর্ট। এতে করে এবার কার্যত রাজ্যটিতে ঈদে গরু ও মহিষ কুরবানির পথ বন্ধ হয়ে গেলো।
গত ১৩ মে বিজেপি সরকার একটি মুসলিমবিদ্বেষী নোটিশ জারি করে। এতে তারা বলে, ১৯৫০ সালের আইন ও ২০১৮ সালে হাইকোর্টের দেওয়া রায় কড়াকড়িভাবে মানতে হবে। অর্থাৎ অনুমতি ছাড়া মহিষ ও ১৪ বছরের কম বয়সী গরু জবাই করা যাবে না।
রাজ্য সরকারের জারি করা এই নোটিশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আপিল করা হয়। গত বৃহস্পতিবার (২১ মে) হাইকোর্টের প্রধান বিচারক সুজয় পাল এবং বিচারক পার্থ সারথী সেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ আপিল খারিজ করে দেয়।
শুনানিতে জমিয়ত-ই-উলেমা সহ ৪টি মামলায় আইনজীবী বিকাশরঞ্জন বলেছে, ১৯৫০ সালের আইনটির উদ্দেশ্য ছিল, পশু জবাই নিয়ন্ত্রণ করা। কৃষিকাজের স্বার্থে পশু সংরক্ষণ করা উচিত, তাই ওই আইন আনা হয়। কিন্তু এখন আর কৃষিকাজ গরু বা মহিষের উপর নির্ভরশীল নয়। প্রযুক্তির উন্নতির ফলে সেই পরিস্থিতি বদলে গিয়েছে। অন্য দিকে, পরিসংখ্যান বলছে গবাদি পশুর সংখ্যা স্বাস্থ্যকর হারে বৃদ্ধি পেয়েছে এবং দুধ উৎপাদনও বেড়েছে। মোট গবাদি পশুর জনসংখ্যার ৩৬ শতাংশেরও বেশি গরু। গরুর সংখ্যা ১.৩ শতাংশ বেড়েছে। পুরুষ গবাদি পশুর সংখ্যা কমলেও, স্ত্রী গবাদি পশুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। উত্তরপ্রদেশে গবাদি পশুহত্যা সম্পূর্ণভাবে বন্ধ, তবুও সেখানে গরুর সংখ্যা কমছে। আর পশ্চিমবঙ্গে বাড়ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুলাইয়ের ২৭ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৫২ কোটি ডলার
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গরু বিক্রি করতে বাংলাদেশে আসা তিন ভারতীয়কে ফেরত দিল বিজিবি
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বুধবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না দেশের যেসব এলাকায়
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তদবির ছাড়া ১২৫ টাকায় সরকারি চাকরি বিগত ২০ বছরে নজিরবিহীন: ভূমি প্রতিমন্ত্রী
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গ্যাসের চাপ কম, একে একে বন্ধ হচ্ছে রাজধানীর সিএনজি স্টেশন
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুলিশসহ সরকারি কর্মকর্তাদের নামে প্রতারণা, সতর্ক থাকার অনুরোধ পুলিশ সদর দফতরের
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশের রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গায় গ্যাস পাইপে ফাটল
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নূরানীবাদে গৃহকর্তা নিহতের ঘটনায় গ্রেপ্তার ৭
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাদারীপুরে নির্মাণাধীন ঘরে হাতবোমার বিস্ফোরণ, উড়ে গেল টিনের চালা
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
খাগড়াছড়িতে ইউপিডিএফ-জেএসএসের ব্যাপক গোলাগুলি, গুলিবিদ্ধ ২
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)