পদ্মা ব্যারাজের পর নজর তিস্তা মহাপরিকল্পনায়
, ২৩ মে, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
প্রায় সাড়ে ৩৩ হাজার কোটি টাকা ব্যয়ে ‘পদ্মা ব্যারাজ (প্রথম পর্যায়)’ প্রকল্প বাস্তবায়নের অনুমোদন দিয়েছে সরকার। এতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী, কৃষি ও জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি ১১৩ মেগাওয়াট পানিবিদ্যুৎও উৎপাদন হবে। সরকারের নজর এখন তিস্তা মহাপরিকল্পনায়।
পানিসম্পদ মন্ত্রণালয় সূত্র জানায়, তিস্তা ব্যারাজ নিয়ে ২০২৩ সালে একটি সমীক্ষা শেষ হয়েছে। আরেকটা সমীক্ষা চলমান। চীন ২০২৬ সালের ডিসেম্বরে এ সমীক্ষা শেষ করবে। এর পরই নির্ধারিত হবে প্রকল্পের ব্যয়, মেয়াদ, পটভূমি, কার্যক্রম ও অন্য ব্যয়।
এ বিষয়ে ফোনে বারবার যোগাযোগ করা হলেও কথা বলেননি পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. একেএম শাহাবুদ্দিন। সচিবের ফোন রিসিভ করে তার একান্ত সচিব মারুফ দস্তগীর বলেন, ‘তিস্তা মহাপরিকল্পনার কাজ চলমান। তিস্তা মহাপরিকল্পনায় কী কী বিষয় থাকবে এগুলো নিয়ে কাজ চলছে।’
গত ১৮ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) চূড়ান্তকরণ ও অনুমোদনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি ‘ফাইভ ইয়ার স্ট্র্যাটিজিক ফ্রেমওয়ার্ক ফর রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট’ শীর্ষক পাঁচ বছর মেয়াদি অর্থনৈতিক কৌশলপত্রের রূপরেখাও অনুমোদন করা হয়। এই পাঁচ বছর মেয়াদি পরিকল্পনায় ঠাঁই পেয়েছে তিস্তা মহাপরিকল্পনা।
সভায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ইতিবাচক সাড়া দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা থাকতেই হবে।
পরিকল্পনা কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লি প্রতিষ্ঠান বিভাগের সদস্য (সচিব) মাহমুদুল হোসাইন খান বলেন, ‘কয়েকদিন আগে কাক্সিক্ষত পদ্মা ব্যারাজ প্রকল্প চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়েছে। পদ্মা ব্যারাজের মতোই তিস্তা মহাপরিকল্পনা নেওয়া হবে।’
১৯৯০ সাল থেকে তিস্তা নদী কেন্দ্র করে বাংলাদেশের সুনির্দিষ্ট পরিকল্পনা শুরু হয়। তবে মহাপরিকল্পনার রূপটি মূলত ২০১০ সালের পর স্পষ্ট হয়। ২০১৬ সালে চীনা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ‘পাওয়ার চায়না’ এ প্রকল্পে আগ্রহ প্রকাশ করলে এটি আন্তর্জাতিক মনোযোগ পায়।
২০২০ সালে চীনের পক্ষ থেকে প্রাথমিক সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার প্রস্তাব আসে। ২০২৩ সাল নাগাদ বাংলাদেশ ও চীনের মধ্যে এ প্রকল্প নিয়ে আলোচনা বেশ অগ্রসর হয়। তবে চব্বিশের রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রকল্পের অর্থায়ন কাঠামো ও অংশীদারত্ব পুনর্মূল্যায়নের প্রক্রিয়া চলছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কেন ইসরায়েল থেকে পালাচ্ছে লাখো সেটেলার?
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ ২০ আগস্ট
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুলে ভর্তিতে দ্বিতীয়-নবমে পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দণ্ড-প্রাপ্ত হাসিনাকে কথা বলার সুযোগ দেয়ায় ভারতের প্রতি বাংলাদেশের তীব্র ক্ষোভ
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৪ বছরে ফ্যামিলি কার্ডের আওতায় আসবে ১ কোটি ৬০ লাখ পরিবার
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাতক্ষীরায় ট্রাকচাপায় শিশু নিহত
০৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় ৩০ ইয়েমেনি সেনা নিহত, আহত ১৫
০৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাতেই ১০ জেলায় ঝড়ের আশঙ্কা, দাপটে থাকবে বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণ
০৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিএমপির ৭ সহকারী কমিশনারকে বদলি
০৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ
০৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পশ্চিমবঙ্গে একের পর এক মসজিদ থেকে খুলে ফেলা হচ্ছে মাইক, কুভেন্দু বলছে— ‘আদালতের নির্দেশ’
০৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ
০৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












