গরু বিক্রির অভিযোগে ভারতে দুই মুসলিমকে পুড়িয়ে হত্যা
, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গরু চোরাচালানের অভিযোগে অপহরণের পর গাড়িতে অগ্নিসংযোগ করে দুই মুসলিমকে হত্যার দায়ে একজনকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দেশটির গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।
২০১৪ সালে ভারতের কট্টর হিন্দু জাতীয়তাবাদী মোদি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর থেকে দেশটির বিভিন্ন রাজ্যে গো-রক্ষকদের কার্যক্রম ব্যাপক বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন সময়ে এই গো-রক্ষকরা দেশটির নানা প্রান্তে গরু পরিবহনের দায়ে মুসলিমদের পিটিয়ে ও আগুনে পুড়ে হত্যা করেছেন।
গত বৃহস্পতিবার সকালের দিকে ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হরিয়ানায় একটি পোড়া গাড়ি থেকে জুনায়েদ (৩৫) ও নাসির (২৭) নামে দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। একদিন আগে অর্থাৎ বুধবার নিখোঁজ হয়েছিলেন তারা।
এই দুই যুবক পার্শ্ববর্তী রাজস্থান প্রদেশের বাসিন্দা। নিখোঁজের পর তাদের পরিবারের সদস্যরা দেশটির উগ্র ডানপন্থী বজরং দলের পাঁচ সদস্যকে অভিযুক্ত করে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছিলেন।
এক বিবৃতিতে রাজস্থানের পুলিশ বলেছে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন ট্যাক্সি চালক এবং সে গো-রক্ষক দলের সাথে জড়িত।
হরিয়ানার ভরতপুর পুলিশের মহাপরিদর্শক গৌরব শ্রীবাস্তব বলেছে, জুনায়েদের বিরুদ্ধে গরু চোরাচালানের মামলা হয়েছে। আর নাসিরের বিরুদ্ধে কোনও মামলা নেই।
সমালোচকরা নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে গো-রক্ষার নামে স্থানীয় মুসলমানদের ওপর হামলার ঘটনায় চোখ বন্ধ করে রাখার অভিযোগ করেছে। ভারতের যে কয়েকটি রাজ্যে গরু জবাই নিষিদ্ধ এবং রাজ্যের সীমান্ত পেরিয়ে পশু পরিবহনে কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন রয়েছে, হরিয়ানা সেসব রাজ্যের একটি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলের অর্থ সংগ্রহ ঠেকাতে অ্যামনেস্টির আহ্বান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্ষায় গাড়ির ভেতর পানি ঢুকলে যা করবেন
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগুন ঝরছে মধ্যপ্রাচ্যে, আরও মারমুখি ইরান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৩ বিলিয়ন ডলার কোথায় সরালো লুটেরা ড্রাম্প প্রশাসন?
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাসপোর্ট সূচকে এগিয়ে সিঙ্গাপুরে, বাংলাদেশ ৯৭তম
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আসামে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হুথিদের হুমকিতে সৌদির তেল রপ্তানিতে শঙ্কা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন চলবে, মাঠ ছাড়বে না তরুণরা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা অব্যাহত, সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানচিত্রে নতুন ‘সীমান্ত’, গাজার বুক চিরে সন্ত্রাসী ইসরায়েলের মাটির প্রাচীর
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)