গম চুরির অভিযোগে ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব ইউক্রেনের, হাইফা বন্দরে জাহাজ নিয়ে উত্তেজনা
, ১০ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২৯ এপ্রিল, ২০২৬ খ্রি:, ১৬ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
দখলদার ইসরায়েলের উত্তরাঞ্চলীয় হাইফা বন্দরে ইউক্রেন থেকে চুরি হওয়া গম বহনকারী একটি জাহাজ নোঙ্গর করেছে-এমন অভিযোগ তুলে ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করেছে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) এ ঘটনার পর রাষ্ট্রদূতকে তলব করে ইউক্রেনীয় পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে একটি আনুষ্ঠানিক প্রোটেস্ট নোটও (কূটনৈতিক প্রতিবাদপত্র) হস্তান্তর করে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে সন্ত্রাসী ইসরায়েলকে বলা হয়েছে, যাতে গমবাহী জাহাজটি থেকে পণ্য খালাস না করা হয় এবং সেটিকে বন্দরে অবস্থান করতে না দেওয়া হয়।
এ বিষয়ে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলে, ‘ইসরায়েল যদি জাহাজ থেকে পণ্য খালাস করে বা এটিকে বন্দরে অবস্থানের অনুমতি দেয়, তাহলে উভয়ের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে।’
সে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দাবি করে, রাশিয়া ইউক্রেনের গম চুরি করে অবৈধভাবে বিদেশে বিক্রি করছে এবং এ প্রক্রিয়ায় পরগাছা ইসরায়েল সহযোগিতা করছে।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আরও বলে, “ইউক্রেন-ইসরায়েলের সম্পর্ক উভয় দেশের জন্যই লাভজনক হতে পারে, কিন্তু চুরি করা ইউক্রেনীয় শস্য নিয়ে রাশিয়ার অবৈধ বাণিজ্যে সহযোগিতা করলে সেই সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে।”
সূত্র জানিয়েছে, এ ঘটনার পর উভয়ের মধ্যে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফিলিস্তিনিদের কৃষি জমিতে লুটপাট চালাচ্ছে ইসরায়েলিরা
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাটকাঠি থেকে উচ্চমানের গ্রাফিন, নতুন পথ দেখালেন ড. আব্দুল আজিজের দল
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাজাগামী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বহর আটকে দিলো সন্ত্রাসী ইসরায়েল
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হরমুজ সংকটের জন্য আমেরিকা-ইসরায়েল দায়ী -মাসুদ পেজেশকিয়ান
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মার্কিনিদের অবরোধ আর সহ্য করা হবে না, জবাব দেওয়ার হুমকি ইরানের
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
২০২২ সালের পর তেলের সর্বোচ্চ দাম দেখছে এশিয়া
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘স্বৈরতন্ত্রের অংশ হতে চাই না’: মার্কিন নাগরিকত্ব ছাড়ার হিড়িক
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্বে সবচেয়ে দ্রুত উষ্ণ হওয়া মহাদেশ এখন ইউরোপ
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশের উর্বর মাটিতে ক্যাপসিকামের ফলন বাড়ছে
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিশ্বজুড়ে স্বর্ণের চাহিদা বাড়ছে, শীর্ষে বার ও কয়েন
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দারফুরে শিশুদের পরিস্থিতি ‘ভাঙনের পর্যায়ে’ -ইউনিসেফ
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ওপেক ছাড়ার সিদ্ধান্ত: সৌদির সঙ্গে বিভেদ বাড়লো আরব আমিরাতের
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












