গণভোটে ‘হ্যাঁ’ বলবে আট দল!
জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছে, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য যে গণভোট হবে, সেখানে তার দল জামায়াতসহ আট দল সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ বলবে।
তিনি বলেন, জনগণকেও গণভোটে “হ্যাঁ” বলার জন্য উদ্বুদ্ধ করা হবে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে এক যৌথ সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন।
আট দলের পক্ষ থেকে জানানো হয়, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে আন্দোলন অব্যাহত থাকবে। এই প্রসঙ্গে জামায়াত সেক্রেটারি বলেন,‘আমাদের আন্দোলনের লক্ষ্য নির্বাচনের গতি ব্যাহত করা নয়। বরং, এটি নির্বাচনকে আরও সুষ্ঠু এবং জনগণের প্রতি দায়বদ্ধ করার ক্ষেত্রে ভূমিকা রাখবে।