গঠনমূলক সমালোচনা করেন, প্রশংসার দরকার নেই -প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক:
অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের উদ্দেশে বলেছেন, আমাদের গঠনমূলক সমালোচনা করেন, প্রশংসা করার দরকার নেই। তিনি বলেন, আমরা চাই, আপনারা প্রত্যেকটা বিষয় তুলে ধরেন।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, ‘কিছু দিন আগে দেখলাম, একটা বড় পত্রিকা ইউনূসকে নিয়ে প্রশংসাসূচক ২/৩টা লেখা লিখেছে। আমরা তাদের ফোন দিয়ে বলছি- এটা লেখার দরকার নাই। আপনি আমাদের গঠনমূলক সমালোচনা করেন, প্রশংসা করার তো দরকার নাই। আমরা চাই, আপনারা প্রত্যেকটা বিষয় তুলে ধরেন। বাংলাদেশের সাংবাদিকতার খুবই একটা গুরুত্বপূর্ণ সময় যাচ্ছে। আমরা বাংলাদেশকে নতুনভাবে গড়তে চাই। সেটার জন্য গতকাল (শনিবার) অন্তর্র্বতীকালীন সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে- ঐকমত্য কমিশনের মাধ্যমে। আমরা চাচ্ছি, পুরো বাংলাদেশের সব রাজনৈতিক দল এখানে কন্ট্রিবিউট করুক, বাংলাদেশের সিভিল সোসাইটি এখানে কন্ট্রিবিউট করুক।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।