কবিতা
খোলা চিঠি
-আবুল হুসাইন।
, ১৫ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৯ সাদিস, ১৩৯৩ শামসী সন , ০৭ নভেম্বর, ২০২৫ খ্রি:, ২২ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) কবিতা
এ হৃদয়ে আজি আসুন শাহযাদাজী
আমার হিয়া জুড়ে আপনাকেই খুঁজি
অশান্ত ভাবনায় কেবল আপনি বিরাজ
হাজারো বাহানায় চাহি আপনার মি’রাজ
জ্বালান খুবই দয়ায় মহব্বতের সিরাজ
কোনো এক প্রহরে আসিয়েন আক্বাজী
আমার হিয়া জুড়ে আপনাকেই খুঁজি
খোলা চিঠি কত লিখেছি প্রতিদিন
কথা আছে যত বলেছি দ্বীধাহীন
সরাসরি তত পারি না অর্বাচীন
সবই ক্ষমা করে বলুন আক্বা রাজি
আমার হিয়া জুড়ে আপনাকেই খুঁজি
কত শত ফুলে সাজিয়েছি আসন
রয়েছি দ্বার খুলে আসিবেন মহাধন
ইশকেরই পাল তুলে ভাসিয়ে দিব মন
আশিক বানান মোরে দয়ালু দাতাজী
আমার হিয়া জুড়ে আপনাকেই খুঁজি
মরু ধুধু অন্তর পিপাসায় জারেজার
চাহি আপনার আদর একান্তে বারেবার
দয়াতে বরাবর মিটান আমার আব্দার
মুবারক নজরে ঘুচান সব কারসাজি
আমার হিয়া জুড়ে আপনাকেই খুঁজি
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রহমধারা
৩১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জজবায়ী হুংকার
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রয়োজন
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দয়ালু অপার
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গরীবের আবদার
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাঁদ সুলতানা
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ছিফতে কুবরা মা
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নিছবতি শিখা
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আরাবী ছাকি
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাদানী হিলাল
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খুন রাঙা কুরবানীর ঈদ!
২৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অন্তিমকাল
২৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












