খেলাপি ঋণে জর্জরিত সরকারি ব্যাংকগুলোর ভবিষ্যৎ নির্ধারণে বিশেষ নিরীক্ষা
, ২৯ রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৩ খমীছ, ১৩৯৩ শামসী সন , ২২ অক্টোবর, ২০২৫ খ্রি:, ০৬ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
খেলাপি ঋণে জর্জরিত সরকারি ব্যাংকগুলোর ভবিষ্যৎ নির্ধারণের জন্য শিগগিরই বিশেষ নিরীক্ষা শুরু হবে। প্রতিবেদন হাতে পাওয়ার পরই এ বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে। ওয়াশিংটন ডিসিতে দেওয়া এক সাক্ষাৎকারে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এই তথ্য জানান।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খেলাপি ঋণে ডুবতে বসলেও সরকার মালিক হওয়ায় রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলো বেসরকারি ব্যাংকের মতো অতটা চ্যালেঞ্জে পড়েনি। জনতা, অগ্রণী, রূপালী, সোনালী, বেসিক এবং বিডিবিএল, এই রাষ্ট্রায়ত্ত মালিকানার ৬টি ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৪৯ হাজার কোটি টাকারও বেশি।
তিনি জানান, রাজনৈতিক বিবেচনা, পরিচালনা পর্ষদ এবং ব্যবস্থাপনা বিভাগের সীমাহীন অনিয়মের কারণে এই ব্যাংকগুলোর মোট খেলাপি ঋণের ৫৭ শতাংশের বেশি, প্রায় ৮৫ হাজার ৪৪৪ কোটি টাকা, লুটে নিয়েছে ব্যাংকখাতের শীর্ষ ২০ জন খেলাপি। এত কিছুর পরেও কেবল রাষ্ট্র মালিকানাধীন হওয়ার কারণে এসব ব্যাংক নিয়ে অন্তর্র্বতী সরকার খুব বেশি চিন্তিত নয়।
সাক্ষাৎকারে ড. সালেহউদ্দিন আহমেদ জানান, সরকার জিম্মাদার হওয়ায় এসব ব্যাংকে গ্রাহকের আমানতের সুরক্ষা নিয়ে চিন্তার কোনো কারণ নেই এবং তাই ব্যাংকগুলোর ভবিষ্যৎ নির্ধারণে বেসরকারি ব্যাংকের মতো চাপ ছিল না। তবে তিনি মনে করেন, সরকারি ব্যাংকগুলো সংস্কারের কোনো বিকল্প নেই এবং সেজন্যই শিগগিরই নিরীক্ষা শুরু হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিলম্বিত দেনমোহরের আর্থিক সমন্বয়ের দাবিতে রিট
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শাহজালালে বিমানে না ওঠে মালয়েশিয়ার ৬১ যাত্রী উধাও!
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পেনশন জট কমাতে নতুন উদ্যোগ নিলো অর্থ বিভাগ
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কুমিল্লায় ধর্ষণ মামলার আসামির যাবজ্জীবন
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফরিদপুরে যাত্রীবাহী বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের নেতৃত্ব ও রাজনীতিতে ‘আয়াতুল্লাহ’ উপাধিটির অর্থ কী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফেনীসহ পাঁচ জেলায় বন্যার শঙ্কা
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সম্ভ্রমহরণের পর কিশোরীকে সেপটিক ট্যাংকে ফেলে দিলো প্রতিবেশী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সিলেটে তীব্র লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমরূপালীর মণ ৩৫’শ টাকা, বেড়েছে ফজলি-বারি আমের দামও
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ কী পাবে, তার ওপর ঠিক হবে প্রত্যেক দেশের সঙ্গে সম্পর্ক -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিয়ানমারে উত্তেজনা বৃদ্ধি, ফের রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)