খুলে দেয়া হয়েছে তিস্তা ব্যারেজের ৪৪টি গেট, তলিয়ে গেছে ২৫ গ্রাম
লালমনিরহাট সংবাদদাতা:
বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় লালমনিরহাটে খুলে দেয়া হয়েছে তিস্তা ব্যারেজের ৪৪টি গেট। এতে তলিয়ে গেছে ১৮ ইউনিয়নের ২৫টি গ্রাম। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সকালে বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে তিস্তার পানি প্রবাহিত হওয়ায় এসব গেট খুলে দেয়া হয়। পানিবন্দী হয়ে পড়েছে দশ হাজার পরিবার।
পরিবারগুলো উঁচু স্থান ও আশপাশের স্কুল-কলেজের মাঠে আশ্রয় নিয়েছে। তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে। সরকারিভাবে প্রথম দফায় কিছু ত্রাণ দেয়া হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম।
মহিষ খোচা, কালমাটি, গোবরধন, খুনিয়াগাছ, রাজপুর, তাজপুর, গোখুন্ডা, চর গোকন্ডা, হাতীবান্ধার, পারুলিয়া, সানিয়াজান, পাটিকাপাড়া, ডাউয়াবাড়ি ও দহগ্রামসহ কয়েকটি এলাকায় পানিবন্দী হয়ে পড়েছে পরিবারগুলো।
পানিতে কৃষকের রোপা আমন ক্ষেত ও রোপা আমন বীজতলাসহ অন্যান্য ক্ষেত-খামার তলিয়ে গেছে। বন্যাকবলিত অঞ্চল ঘুরে দেখা গেছে, প্রতিটি বাড়িতে হাঁটু পানি। কোথাও কোমর পানিতে তলিয়ে গেছে বাড়ি-ঘর। পানিতে টিউবয়েল তলিয়ে যাওয়ায় বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।