রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার পরিচিতি ও মর্যাদা মুবারক (২)

এ্যাডমিন প্রকাশ: সোমবার, ২০ মে, ২০২৪, দুপুর ১২:৫০
খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার পরিচিতি ও মর্যাদা মুবারক (২)

পবিত্র সূরা হাশর শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
هُوَ اللهُ الَّذِيْ لَا اِلٰهَ الَّا هُوَ ۖ عَالِـمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ ۖ هُوَ الرَّ‌حْـمٰنُ الرَّ‌حِيمُ. هُوَ اللهُ الَّذِيْ لَا اِلٰهَ الَّا هُوَ الْمَلِكُ الْقُدُّوْسُ السَّلَامُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيْزُ الْـجَبَّارُ‌ الْمُتَكَبِّرُ‌ ۚ سُبْحَانَ اللهِ عَمَّا يُشْرِكُوْنَ. هُوَ اللهُ الْـخَالِقُ الْبَارِ‌ئُ الْمُصَوِّرُ‌ لَهُ الْاَسْـمَاءُ الْـحُسْنٰىۚ
অর্থ: “মহান আল্লাহ পাক তিনি এমন যে, তিনি ব্যতীত আর কোন ইলাহ বা মা’বূদ নেই। তিনিই একমাত্র মালিক, পবিত্র, শান্তি ও নিরাপত্তাদাতা, আশ্রয়দাতা, পরাক্রান্ত, প্রতাপান্বিত, মাহাতœশীল। তারা যাকে অংশীদার সাব্যস্ত করে মহান আল্লাহ পাক তিনি তা থেকে পবিত্র। তিনিই মহান আল্লাহ পাক যিনি সৃষ্টিকর্তা, উদ্ভাবক, আকৃতিদাতা। উনার অনেক সুন্দর সুন্দর নাম মুবারক রয়েছে। ” (পবিত্র সূরা হাশর শরীফ: পবিত্র আয়াত শরীফ ২২, ২৩, ২৪)
পবিত্র সূরা শূরা শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
لَيْسَ كَمِثْلِهٖ شَيْءٌ ۖ وَهُوَ السَّمِيْعُ الْبَصِيْرُ.
অর্থ: “মহান আল্লাহ পাক উনার অনুরূপ কিছুই নেই। তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। ” (পবিত্র সূরা শূরা শরীফ: পবিত্র আয়াত শরীফ ১১)
মহান আল্লাহ পাক তিনি অপার অশেষ ছানা-ছিফত মুবারকের অধিকারী। এ প্রসঙ্গে তিনি নিজেই কালাম পাক উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-
لَوْ اَنَّـمَا فِي الْاَرْ‌ضِ مِنْ شَجَرَ‌ةٍ اَقْلَامٌ وَالْبَحْرُ‌ يَـمُدُّهٗ مِنْ بَعْدِهٖ سَبْعَةُ اَبْـحُرٍ‌ مَّا نَفِدَتْ كَلِمَاتُ اللهِ ۗ اِنَّ اللهَ عَزِيْزٌ حَكِيْمٌ
অর্থ: “পৃথিবীতে যত বৃক্ষ আছে, সবই যদি কলম হয় এবং সমুদ্রের সাথে আরো সাত সমুদ্র যুক্ত হয়ে কালি হয় তবুও মহান আল্লাহ পাক উনার ছানা-ছিফত বা প্রশংসাবলী লিখে শেষ করা সম্ভব নয়। নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি পরাক্রমশীল, প্রজ্ঞাময়। ” (পবিত্র সূরা লুক্বমান শরীফ: পবিত্র আয়াত শরীফ ২৭)
এ পবিত্র আয়াত শরীফ উনার ব্যাখ্যায় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
لاَ اُحْثِى ثَنَاءً عَلَيْكَ وَلَوْ حَرَصْتُ وَلٰكِنْ اَنْتَ كَمَا اَثْنَيْتَ عَلٰى نَفْسِكَ
অর্থ: “(আয় বারে ইলাহী!) আমার পক্ষে আপনার ছানা-ছিফত মুবারক বর্ণনা করে শেষ করা সম্ভব নয়, যদিও আমার ছানা-ছিফত মুবারক করতে ইচ্ছে হয়। আপনিতো ওই রকম যে রকম নিজেই নিজের ছানা-ছিফত মুবারক করেছেন। ” (জামউল ওসায়িল শরীফ)
স্মরণীয় যে, মহান আল্লাহ পাক উনার যাতী বা সত্ত্বাগত একমাত্র নাম মুবারক হচ্ছে اَللهُ (আল্লাহ)। আর বাকী সব হচ্ছে উনার ছিফতী বা গুণ বাচক নাম মুবারক।
মহান আল্লাহ পাক উনার যাত পাক ওয়াজিবুল ওজূদ। তিনি হাদেছ বা সৃষ্ট নন। মহান আল্লাহ পাক তিনি জিসিম বা দেহ, ছূরত বা আকার-আকৃতি এবং দৈর্ঘ্য-প্রস্থ, ভেদ ও সাদৃশ্য ইত্যাদি হতে সম্পূর্ণরূপে পবিত্র।
আর তাই আক্বাইদের কিতাবে বর্ণিত রয়েছে-
اَللهُ مُنَـزَّهٌ عَنْ جِسْمٍ وَعَرْضٍ وَجَوْهَرٍ وَتَصْوِيْرٍ وَتَعْدِيْدٍ وَتَبْعِيْضٍ وَتَجْزِيْئٍ وَتَرْكِيْبٍ وَتَنَاهِىٍّ
অর্থ: “মহান আল্লাহ পাক তিনি দেহ, চওড়া বা প্রশস্ততা, পরিধি বা ব্যাস বা বস্তু, ছূরত বা আকার-আকৃতি, সংখ্যা, টুকরা, অংশ সম্মিলিত রূপ, শেষ হওয়া, সীমা ইত্যাদি থেকে পবিত্র। ” (আক্বাইদে নাসাফী শরীফ)
অনুরূপভাবে আকাঈদের বিখ্যাত কিতাব আক্বায়িদুত তহাবী শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে যে, “নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি এক। উনার কোন শরীক নেই। উনার মতো কিছুই নেই অর্থাৎ উনার সমতুল্য কেউ নেই। কোন কিছুই উনাকে অক্ষম করতে পারে না। তিনি ব্যতীত আর কোন ইলাহ নেই। তিনি অনাদি, উনার কোন আদি নেই। তিনি অনন্ত, উনার কোন অন্ত নেই। উনার ক্ষয় নেই এবং ধ্বংস নেই। উনার ইচ্ছা ব্যতীত কোন কিছুই সংঘটিত হয় না। কল্পনা উনার ধারে কাছেও পৌঁছেনা। জ্ঞান উনাকে উপলব্ধি করতে পারে না। কোন সৃষ্ট বস্তুই উনার সাদৃশ্য হতে পারে না। তিনি চিরজীবী। উনার মৃত্যু বা ইনতিকাল নেই। তিনি চিরজাগ্রত। উনার নিদ্রার প্রয়োজন নেই। তিনি সৃষ্টিকর্তা অর্থাৎ কোন কিছুর সাহায্য ব্যতীতই তিনি সবকিছু সৃষ্টি করতে পারেন। তিনি নির্ভয়ে প্রাণ সংহারকারী এবং নির্বিবাদে পুনরূত্থানকারী। তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। তিনি কোন কিছুরই মুখাপেক্ষী নন এবং উনার মতো কোন কিছুই নেই। তিনি কারো প্রতিদ্বন্দ্বী ও সমকক্ষ হওয়ার উর্ধ্বে। সীমা-পরিধির উর্ধ্বে। তিনি অঙ্গ-প্রত্যঙ্গ ও সাজ-সরঞ্জামের উর্ধ্বে। ”
অতএব মনে রাখতে হবে, যে সকল পবিত্র আয়াত শরীফ ও পবিত্র হাদীছ শরীফসমূহ দ্বারা মহান আল্লাহ পাক উনার দেহ বা অঙ্গ-প্রত্যঙ্গ, আকার-আকৃতি থাকার ধারণা সৃষ্টি হয় সে সকল পবিত্র আয়াত শরীফ ও পবিত্র হাদীছ শরীফসমূহ মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত। এ সকল পবিত্র আয়াত শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের যাহিরী বা আভিধানিক অর্থ গ্রহণ না করে তা’বীলী বা ব্যাখ্যামূলক অর্থ গ্রহণ করতে হবে।
অতএব, মহান আল্লাহ পাক তিনি নূর বা আলো কিংবা তিনি নূর বা আলোর সৃষ্টি আক্বীদা পোষণ করা ঐরূপ কুফরী যেরূপ কুফরী মহান আল্লাহ পাক উনার আকার-আকৃতি রয়েছে বলে স্বীকার করা ও বিশ্বাস করা। (সমাপ্ত)
-আল্লামা মুফতী শুয়াইব আহমদ।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ২ ঘণ্টা আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ২ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২ ঘণ্টা আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ২ ঘণ্টা আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ২ ঘণ্টা আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ২ ঘণ্টা আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ৩ ঘণ্টা আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ৩ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ৪ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ৪ দিন আগে