হামাসের বীরত্ব:
ক্যান্সারের টিউমার ইসরাইলকে ধ্বংস করতে হবে: হামাস
, ২৮ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৬ ছালিছ, ১৩৯২ শামসী সন , ০৪ আগষ্ট, ২০২৪ খ্রি:, ২০ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের উপ-প্রধান খলিল আল-হাইয়া বলেছেন, ইসরাইল মনে করেছে যে, তারা ইসমাইল হানিয়াকে হত্যা করার মধ্যদিয়ে হামাসের পথ পরিবর্তন করতে পারবে। অথবা হামাসকে দুর্বল করতে পারে বা ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধের প্রচেষ্টাকে কমিয়ে দিতে পারবে।
তবে এটা তাদের সম্পূর্ণ ভুল ধারণা। তারা পুরোপুরি বিভ্রান্তির মধ্যে রয়েছে। ইসরাইল ধারাবাহিক এমন হত্যাকা- ঘটিয়ে বিশ্বের বুকে একটি ক্যান্সারের টিউমারে পরিণত হয়েছে। তাই বিশ্বের উচিত এখনই এ টিউমারকে ধ্বংস করা।
তেহরান বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার সকালে হানিয়ার জানাজার আগে বার্তা সংস্থা ইরনাকে খলিল আল-হাইয়া এসব কথা বলেন।
খলিল আল-হাইয়া বলেন, ইসরাইল গোটা বিশ্বের কাছে প্রমাণ করেছে যে, তারা এ অঞ্চলে অশুভ ও অশান্তির প্রতীক এবং সমগ্র বিশ্বের উচিত এ ক্যান্সারকে উপড়ে ফেলার চেষ্টা করা।
হামাস উপ-প্রধান আরও বলেন, আমরা হানিয়াকে বিদায় জানিয়েছি। তিনি একজন শহিদ এবং মহান নেতা, যিনি দখলদার ইসরাইলি শাসনের বিরুদ্ধে আল-আকসা স্টর্ম অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন ।
আল-হাইয়া বলেন, চলমান গণহত্যার মাধ্যমে ইসরাইল সারা বিশ্বকে দেখিয়েছে যে, তারা কতটা নিষ্ঠুর এবং কুচক্রী।
হামাসের এ নেতা জোর দিয়ে বলেন, ইসমাইল হানিয়াকে গুপ্ত হত্যার মধ্যদিয়ে ফিলিস্তিনি জনগণের মাতৃভূমি স্বাধীন করার আকাঙ্খাকে ভেঙে দিতে পারবে না। ঈমানদার তো আল্লাহর সঙ্গে তাদের চুক্তিতে অটল থাকে। তাদের মধ্যে কেউ কেউ চলে গেছেন, তবে অন্যরা এখনো অপেক্ষা করছেন এবং কখনো তাদের ইচ্ছা পরিবর্তন করবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তিন বিভাগে অতিভারী বৃষ্টির আভাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুড়িগ্রামে বাঁধ ভেঙে পানিবন্দি ২০ গ্রামের মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৈশি^ক অপরাধের চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফরমালিনের নামে যারা ফল নষ্ট করেছিল তাদের বিচারের আওতায় আনা উচিত
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আবারও ৫ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে আরাকান আর্মি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে ১৩ দেশে অনুরোধ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির পথে বাংলাদেশ -ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য থাকছে ফ্ল্যাট রেটে ভ্যাট
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কিছু জায়গায় লোডশেডিং থাকবে -বিদ্যুৎমন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আকস্মিক বন্যায় উত্তরে পানিবন্দি লাখো মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তীব্র লোডশেডিং: উৎপাদনে ধস, বাড়ছে শিল্পকারখানার লোকসান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মসজিদে ইমাম বেশে ছদ্মবেশী প্রতারক আটক
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)