ক্যানসার শনাক্তে গবেষণাগারে তৈরি হলো ব্যাকটেরিয়া!
, ২৭ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৬ ছালিছ, ১৩৯১ শামসী সন , ১৫ আগস্ট, ২০২৩ খ্রি:, ৩১ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
ক্যানসারের চিকিৎসা পদ্ধতি আবিষ্কৃত হলেও এই রোগে মৃত্যু এখনও ঘটছে। ক্যনসারের বড় জটিলতা হলো শুরুতেই রোগ শনাক্ত করতে না পারা।
এই সংকট কাটাতে এবার গবেষণাগারে তৈরি করা হয়েছে ব্যাকটেরিয়া, যা দ্রুততম সময়ের মধ্যে ক্যানসারের ডিএনএ শনাক্ত করতে সক্ষম বলে দাবি করেছে গবেষকরা।
ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান ডিয়েগোর গবেষকরা ক্যানসারের ডিএনএ শনাক্ত করতে সক্ষম- এমন ব্যাকটেরিয়া উদ্ভাবনের কথা জানিয়েছে। তাদের এ সংক্রান্ত গবেষণা প্রতিবেদন গত বৃহস্পতিবার বিজ্ঞান বিষয়ক জার্নাল 'সায়েন্স'-এ প্রকাশিত হয়েছে।
গবেষকরা জানিয়েছে, তারা তাদের উদ্ভাবিত ব্যাকটেরিয়া ব্যবহার করে ইঁদুরের দেহে কোলন ক্যানসার শনাক্ত করতে সক্ষম হয়েছে।
তারা বলছে, তাদের এই নতুন উদ্ভাবন ক্যানসার ও বিভিন্ন ধরনের সংক্রমণসহ নানান রোগ শনাক্ত করতে নতুন বায়ো সেন্সর ব্যবহারের পথ সুগম করতে পারে। আর তেমনটা হলে তা আগামী দিনের চিকিৎসা ব্যবস্থায় বিপ্লব আনবে বলেও মনে করে তারা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে গবেষকদলের সদস্য সান ডিয়েগো স্কুল অব বায়োলজিক্যাল সায়েন্সেস অ্যান্ড জ্যাকবস স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক জেফ হ্যাস্টি বলেছে, 'আমরা চার বছর আগে আমাদের এই গবেষণা শুরু করেছিলাম। আমরা তখন এমনকি এটাও জানতাম না যে, ব্যাকটেরিয়াকে সেন্সর হিসেবে ব্যবহার করে ক্যানসার কোষের ডিএনএ আদৌ শনাক্ত করা সম্ভব কিনা। তবে ইঁদুরের দেহে ক্যানসার শনাক্তকরণ আমাদের জন্য এই উদ্ভাবনকে কাজে লাগানোর দারুণ সুযোগ তৈরি করেছে।'
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বিতর্কিত বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসিকে কার্যকর ভূমিকা নেয়ার প্রস্তাব স্পিকারের
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দশ বছর যুদ্ধ করার প্রস্তুতি রয়েছে ইরানের
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢামেক হাসপাতাল থেকে অর্ধশত দালাল আটক
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীরা অপরাধে জড়ালে ব্যবস্থা -স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে শুল্ক ছাড় ও ওয়ান স্টপ সার্ভিসের দাবি
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মৌজা রেটে দিতে হবে সম্পদ কর
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিলেট অঞ্চলে পতিত জমিতে সবুজ বিপ্লব
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সড়ক উন্নয়নে বড় সমস্যা ভূমি অধিগ্রহণ -মন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি মাসে একদিন ডিএসসিসিতে ‘ক্লিনিং ডে’ ঘোষণা
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা করে দেয়া হবে -কৃষিমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)