ক্বদমবুছী ও দস্তবুছী সম্পর্কে জানুন
, ১৭ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১০ ‘আশির, ১৩৯০ শামসী সন , ১০ মার্চ, ২০২৩ খ্রি:, ২৪ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পবিত্র দ্বীন শিক্ষা
ক্বদমবুছী যার অর্থ পা চুম্বন করা। ক্বদম ও বুছী এ দুটিকে একত্রে বলা হয় ক্বদমবুছী। ক্বদম অর্থ পা এটা আরবী শব্দ আর বুছী অর্থ চুম্বন করা এটা ফার্সী শব্দ। ক্বদমবুছী পুরো শব্দটির অর্থ হলো পা চুম্বন করা। দস্তবুছী যার অর্থ হাত চুম্বন করা। দস্ত ও বুছী এ দুটিকে একত্রে বলা হয় দস্তবুছী। দস্ত অর্থ হাত। এটাও ফার্সী শব্দ আর বুছী অর্থ চুম্বন করা এটা ফার্সী শব্দ।
আজকাল দেখা যায়, অনেকে বলে থাকে যে, ক্বদমবুছী ও দস্তবুছী করা নাজায়িয। আসলে ক্বদমবুছী ও দস্তবুছী করা জায়িয এবং সুন্নতে ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম। এ সম্পর্কে ‘মিশকাত শরীফ’ ও ‘আবু দাউদ শরীফ’-এ রয়েছে যে, “হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা বলেন, যখন আমরা মদীনা শরীফ-এ আসতাম তখন সাওয়ারী হতে তাড়াতাড়ি অবতরণ করে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার হাত মুবারক এবং পা মুবারকে বুছা দিতাম অর্থাৎ চুম্বন করতাম।”
এ সম্পর্কে আরো অনেক নির্ভরযোগ্য কিতাবে উল্লেখ রয়েছে যেমন- ‘ফতহুল বারী’-এর ১১ জিলদ ৫৭ নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে যে, “হযরত যায়িদ ইবনে ছাবিত রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি হযরত মালিক ইবনে আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার হাত মুবারকে বুছা দিয়েছেন। অপর বর্ণনায় আছে, হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি হযরত আব্বাস আলাইহিস সালাম উনার হাত ও পা মুবারক-এ বুছা দিয়েছেন অর্থাৎ চুম্বন করেছেন।”
অতএব, বুঝা গেলো যে, ক্বদমবুছী ও দস্তবুছী উভয়টাই করা সুন্নত। হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের সুন্নত অর্থাৎ উনাদের অনুসরণ। উনাদের অনুসরণের মধ্যেই রয়েছে বড় নিয়ামত।
-আফিয়া আহমদ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চিকিৎসা শুধু একটি সেবা নয়, এটি একটি আমানত আর রোগীর সুস্থতা শুধু একটি দায়িত্ব নয়, এটি ইবাদত
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তিনটা পবিত্র আয়াত শরীফ উনার আমল যা মানুষ ছেড়ে দিয়েছে
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র সূরা ফাতিহা শরীফে মহান আল্লাহ পাক তিনি বলেন-
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতিসংঘ ওরফে ইহুদী সংঘের কথিত মানবাধিকার বিষয়ক কার্যালয়: যা প্রকৃতপক্ষে একমাত্র পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমানবিরোধী কার্যক্রম বাস্তবায়ন ও পরিচালনার কেন্দ্র।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যে নিজে পর্দা করে না ও অধীনস্থদের পর্দা করায় না সে দাইয়ূছ
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যে ব্যক্তি ইছলাহ বা সন্তুষ্টি হাছিলের জন্য ধন-দৌলত খরচ করবে, মহান আল্লাহ পাক তিনি তাকে তিনটি নিয়ামত দান করবেন-
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ব্যবসা করা হালাল ও সুন্নত আর সুদ হারাম
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হযরত আবদুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৪)
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)