কোমরে বোতল বেঁধে ৫ জনকে নদীতে ফেলে দিলো বিএসএফ
, ২৫ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৫ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ২৪ মে, ২০২৫ খ্রি:, ১১ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
ভারতের হরিয়ানা থেকে ধরে এনে কোমরে প্লাস্টিকের বোতল বেঁধে নারী-শিশুসহ পাঁচজনকে ত্রিপুরা সীমান্তের ফেনী নদীতে ফেলে দিয়েছে ভারতীয় হানাদার বাহিনী (বিএসএফ)। পরে তারা রাতভর নদীর পানিতে ভেসে ভোরে ফেনী নদী সংলগ্ন বাংলাদেশ সীমান্তে পৌঁছান বলে ভাষ্য ভুক্তভোগীদের।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সকাল ৬টার দিকে রামগড়ের সীমান্তবর্তী ফেনীর সোনাইপুল এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাদের প্রশাসনের হেফজতে নেওয়া হয়েছে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফেনী নদী সংলগ্ন সোনাইপুল এলাকায় ভেজা কাপড়ে নারী ও শিশুসহ ওই পাঁচজনকে দেখতে পেয়ে বিজিবিকে খবর দেয় স্থানীয়রা। পরে মহামুনি বিওপির বিজিবি সদস্যরা এসে তাদের আটক করে। এ সময় পানিতে ভেসে আসা ব্যক্তিরা জানান ভারতের হরিয়ানা থেকে তাদের ধরে আনে বিএসএফ। এরপর তাদের কাছে থাকা নগদ অর্থ-মোবাইল ফোন কেড়ে নিয়ে বুধবার রাতে কোমরে প্লাস্টিকের বোতল বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়। সবশেষ নদীতে ভাসতে ভাসতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে কূলে চলে আসেন তারা।
ভুক্তভোগী উমেদ আলী বলেন, হরিয়ানায় আমরা শ্রমিকের কাজ করতাম। সেখান থেকে আমাদের ধরে এনে বুধবার রাত ১২টার দিকে কোমড়ে প্লাস্টিকের বোতল বেঁধে নদীতে ফেলে দেয় বিএসএফ। তীরে পৌঁছানোর পর গ্রামবাসী আমাদের উদ্ধার করে। এ সময় সঙ্গে থাকা সবকিছুই কেড়ে নিয়েছে বিএসএফ।
রামগড় উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসমত জাহান তুহিন বলেন, মানবিক কারণে তাদের পাঁচজনকে রামগড় হাই স্কুলে বিজিবি ও পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তারা বাংলদেশি বলে দাবি করছে। বিষয়টি নিয়ে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বকেয়া বেতন নয়, কারখানা বিক্রির কথা শুনে সড়কে শ্রমিকরা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফিটনেসবিহীন লঞ্চে ঝুঁকি নিয়েই যাত্রী পারাপার
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দক্ষিণ সিটিতে উত্তরের রিকশা চলবে না -ডিএসসিসি প্রশাসক
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এলএনজিবাহী কার্গো আসেনি: বন্ধ এক্সিলারেট টার্মিনাল, কমেছে গ্যাস সরবরাহ
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র ১২ রবীউল আউওয়াল শরীফ উপলক্ষে জাতীয় কর্মসূচি গ্রহণ করেছে সরকার
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে খেলাপি ঋণের পাহাড় -বাড়লো ৬০০০ কোটি টাকা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামীকাল শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নোটিশ ছাড়াই হাসপাতালের সরঞ্জাম সরিয়ে নেয়ার অভিযোগ, স্থানীয়দের বাধা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মাদক নিরাময় কেন্দ্র থেকে পালিয়েছে ৩০ রোগী
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাতক্ষীরায় গ্রামীণ ব্যাংকের সাবেক তিন কর্মকর্তার ৩০ বছর কারাদণ্ড
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘প্রবাসী কার্ড’ এটিএম কার্ডের মতো ব্যবহার করা যাবে: প্রতিমন্ত্রী নুর
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩ জেলায় নতুন ডিসি নিয়োগ
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)