কেউ আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে চাইলে ব্যবস্থা নেবে পুলিশ -আইজিপি
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, বাংলাদেশ পুলিশ একটি প্রশিক্ষিত বাহিনী। পর্যাপ্ত জনবল আছে, লজিস্টিক আছে। কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা করে পুলিশ সর্বাত্মক চেষ্টা করে তাদের প্রতিহত করবে। পুলিশ বাহিনীর সক্ষমতা আছে। আইনশৃঙ্খলার অবনতি যদি কেউ ঘটাতে চায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) বরিশাল জেলা পুলিশ লাইনের ড্রিল সেডে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইজিপি।
আইজিপি আরও বলেন, সন্ত্রাসবাদের বিষয়ে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি। এই নীতিতে সন্ত্রাসবাদ কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে পুলিশ। পাহাড়ে কিংবা অন্য কোন জায়গায় যখনই তারা মাথা চারা দিয়েছে সেখানেই পুলিশ কঠোর ব্যবস্থা নিয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে পুলিশ সার্বক্ষণিক অভিযান পরিচালনা করছে। এ বিষয়ে সাধারণ মানুষের কাছ থেকে সব সময় সহযোগিতা পাচ্ছে বলেই পুলিশ সফলভাবে অভিযান পরিচালনা করছে। বাংলাদেশের মানুষি শান্তি প্রিয়। অতীতে তাদের যে সহযোগিতা পেয়েছি, আগামীতেও সেই সহযোগিতা পাবো আশা করছি।
তিনি বলেন, বাংলাদেশ পুলিশ একটি শতবর্ষী প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে নির্বাচনকালীন দায়িত্ব পালন করে আসছে। এই দায়িত্ব পালনে পুলিশের অভিজ্ঞতা রয়েছে, লোকবল আছে, প্রশিক্ষণ রয়েছে, লজিস্টিক রয়েছে। আইনগতভাবে কি করতে পারবে বা সীমাবদ্ধতা কি এ বিষয়ে পুলিশ সদস্যদের ব্রিফ করা আছে। নির্বাচনকালীন সময়ে বাংলাদেশ পুলিশ নির্বাচন কমিশনের অধিনে দায়িত্ব পালন করে। নির্বাচন কমিশন যে দায়িত্ব দেবে, পুলিশ সকল সক্ষমতা দিয়ে সেই দায়িত্ব পালন করবে।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।