সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর: বেতনের একাংশ ফেরত চাওয়া নিয়ে অসন্তোষ

Asrar প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, সকাল ৬:০৪

নিজস্ব প্রতিবেদক:
পদায়নের দীর্ঘদিন পর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপসহকারী কৃষি কর্মকর্তাদের বেতনের একাংশ কেটে রাখা নিয়ে অস্বস্তি ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ডিপ্লোমার মেয়াদের কমবেশির কারণে অর্থ বিভাগ এ ব্যবস্থা নিয়েছে। বিষয়টির সুষ্ঠু সমাধানের জন্য কৃষি মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়কে চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছে। ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশও সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাছে প্রতিকার চেয়েছে।
বিষয়টির সূত্রপাত এক বছর আগে। ২০২৫ সালের সেপ্টেম্বরে তিন বছর ও চার বছরের ডিপ্লোমা ইস্যু সামনে এনে অর্থ মন্ত্রণালয় থেকে প্রায় ছয় হাজার কৃষি কর্মকর্তার বিষয়ে কৃষি মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়, ‘আদেশের অস্পষ্টতা থাকায় অসাবধানতাবশত কিছুসংখ্যক তিন বছর মেয়াদি কৃষি ডিপ্লোমাধারী উপসহকারী কৃষি কর্মকর্তাকে গ্রেড-১১ থেকে ১০-এ উন্নীত করা হয়েছিল। বর্তমানে তা বাতিল/সংশোধন করা হলো। অতিরিক্ত গৃহীত অর্থ আদায়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।’
কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা যায়, জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সম্মতিতে ২০১৮ সালের ২২ অক্টোবর কৃষি ডিপ্লোমাধারী উপসহকারী কৃষি কর্মকর্তা ও সমমান পদের বেতন গ্রেড-১১ থেকে ১০-এ উন্নীত করার সরকারি আদেশ জারি করা হয়। কৃষি মন্ত্রণালয় থেকে এ আদেশ জারির পর হিসাব সংরক্ষণ অফিসে মন্ত্রণালয়টির আওতাধীন সব দপ্তর ও সংস্থায় কর্মরত তিন বছর ও চার বছর মেয়াদি কৃষি ডিপ্লোমাধারী উপসহকারী কৃষি কর্মকর্তাদের উন্নীত বেতন গ্রেড কার্যকর করা হয়। কিন্তু অর্থ বিভাগ পদায়নের প্রায় সাত বছর পর ২০২৫ সালের সেপ্টেম্বরে এক আদেশ জারি করে তিন বছর মেয়াদি কৃষি ডিপ্লোমাধারীদের পদ অবনমন করে টাকা ফেরত চাওয়া হয়।
ডিএইয়ের তথ্য বলছে, ২০১৮ সালে পদায়ন পাওয়া তিন বছর মেয়াদি কৃষি ডিপ্লোমাধারীদের মধ্যে বর্তমানে ৪ হাজার ৬১ জন কর্মরত রয়েছেন। একই বছর পদায়ন পাওয়া ১ হাজার ৮৬৫ জন তিন বছর মেয়াদি কৃষি ডিপ্লোমাধারী উপসহকারী কৃষি কর্মকর্তা ইতিমধ্যে চাকরি থেকে অবসরে গেছেন। উপসহকারী কৃষি কর্মকর্তারা বলছেন, পদায়নের সাত বছর পর সরকারের এমন সিদ্ধান্তে তারা বিব্রত হয়েছেন।
ঢাকায় ডিএইয়ের উপসহকারী প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন তিন বছর মেয়াদি ডিপ্লোমাধারী মোহাম্মদ রুহুল আমিন। তিনি সম্প্রতি চাকরি থেকে অবসরে গেছেন। রুহুল আমিন জানান, ২০১৮ সালে তার চাকরি ১০ম গ্রেডে উন্নীত করা হলেও এখন পেনশন বা অবসর ভাতা দেওয়া হয়েছে ১১ গ্রেডের হিসাবে। এতে এককালীন অবসর ভাতা তিনি দুই লাখ ৭৮ হাজার টাকা কম পেয়েছেন।
২০১৮ সালে দশম গ্রেডে পদায়ন পাওয়া আরেক উপসহকারী কৃষি কর্মকর্তা কাজী আল আমিন। তিনি বর্তমানে উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় কর্মরত রয়েছেন। আল আমিন জানান, অর্থ বিভাগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে তাকে আগের তুলনায় চার হাজার টাকা কম বেতন দেওয়া হচ্ছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। ৭ ঘণ্টা আগে ৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প… ৭ ঘণ্টা আগে ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে ৭ ঘণ্টা আগে ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা ৭ ঘণ্টা আগে টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা ৭ ঘণ্টা আগে এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি … ৭ ঘণ্টা আগে ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা ৭ ঘণ্টা আগে গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্… ৭ ঘণ্টা আগে সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা ৭ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন ৮ ঘণ্টা আগে বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে ৮ ঘণ্টা আগে ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা! ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা! ৯ ঘণ্টা আগে