কৃষি দিয়ে নয়, পর্যটনেই টিকে আছে মার্কিন কৃষকরা!
, ১১ ই শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৪ তাসি’, ১৩৯২ শামসী সন , ১১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ২৮ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
কৃষিতে লোকসানের মুখে পড়ে যুক্তরাষ্ট্রের কৃষকেরা এখন পর্যটন ও এয়ারবিএনবির দিকে ঝুঁকছে। তারা নিজেদের খামারে পর্যটকদের জন্য আকর্ষণীয় ভ্রমণ ও রাত্রিযাপনের ব্যবস্থা করছে। দেশটির কৃষি অর্থনীতির অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে কৃষি পর্যটন এখন প্রচুর রোজগারের উৎস হয়ে দাঁড়িয়েছে।
করোনার সময় কৃষি পর্যটনের জনপ্রিয়তা বাড়তে থাকে। শহরবাসীরা শান্ত সময় কাটানোর জন্য খামারগুলোতে ভিড় করতে শুরু করে। এরপর থেকে এই খাত আরও সম্প্রসারিত হয়। যুক্তরাষ্ট্রের কৃষকেরা খামারে নতুন নতুন সুযোগ-সুবিধা ভোগ করছে, যাতে পর্যটকরা স্বাচ্ছন্দ্যে সময় কাটাতে পারে।
দেশটির এক কৃষক তার খামারে সময় কাটানোর সুযোগ রেখেছে। পর্যটকেরা তার খামারে এসে গ্রামীণ জীবন উপভোগ করে। সে বলেছে, ‘গরু ও ভেড়া বিক্রি করে যা আয় হতো, তার তুলনায় পর্যটন থেকে আয় অনেক বেশি।’
ইলিনয়ের হিপস জায়ান্ট পাম্পকিন ফার্ম শস্য চাষের পাশাপাশি পর্যটকদের জন্য ভুট্টা ক্ষেতের গোলকধাঁধা (কর্ন মেজ), কুমড়া তোলা ও খড়ের গাড়ির চড়ার ব্যবস্থা করেছে।
কৃষি পর্যটনশিল্প এখন ৪৫০ কোটি ডলারের বাজার। ভারমন্ট বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে, কিছু খামার বছরে ১০ লাখ ডলার পর্যন্ত আয় করছে।
যুক্তরাষ্ট্রের তরুণ প্রজন্মও কৃষিতে নতুনত্ব আনতে আগ্রহী। মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের গবেষক রায়ান পেশ বলেছে, ‘তরুণরা খামারজীবনকে হতাশাজনক মনে করে না, বরং উদ্যোক্তা হওয়ার সুযোগ হিসেবে দেখে।’
কৃষকদের মতে, কৃষি পর্যটন শুধু আর্থিক স্বাচ্ছন্দ্যই দিচ্ছে না, বরং খামারমালিকানাও টিকিয়ে রাখতে সাহায্য করছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)