কৃষকের ক্ষতির পেছনে বিএডিসির বীজও
, ২৮ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১৭ মে, ২০২৬ খ্রি:, ০৩ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
এক ক্ষেতে দুই রকমের ধান। কোনোটি পাকা, কোনোটি কাঁচা। কোনো গাছে শীষই বের হয়নি। ফলে অন্য বছরের তুলনায় ধান কাটতে বেশি সময় অপেক্ষা করতে হয় কৃষককে। এর মধ্যে অতিবৃষ্টি ও উজানের পানি ঢ়ুকে পড়ে হাওরে। ডুবে যায় ধানক্ষেত। এই দুইয়ে মিলে ব্যাপক ক্ষতির মুখে পড়ে কৃষক।
গত সপ্তাহে এ প্রতিবেদক সরেজমিন কিশোরগঞ্জের করিমগঞ্জ ও ইটনা, সমকালের স্থানীয় প্রতিনিধিরা সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর ঘুরে কৃষি কর্মকর্তা, বীজ পরিবেশক ও কৃষকদের সঙ্গে কথা বলে এমন তথ্য পান। ধানের বীজ সরবরাহ করেছিল বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)।
এ তথ্যের সূত্র ধরে খোঁজখবর নিয়ে জানা গেল, দেশের বিভিন্ন জেলায় বিএডিসির সরবরাহ করা ব্রি-৮৮ এর বীজের সঙ্গে ব্রি-৯২ জাতের ধানের মিশ্রণ ঘটেছে। আর এটা ঘটেছে চুয়াডাঙ্গায় বিএডিসির বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে।
বিএডিসির মহাব্যবস্থাপকের (বীজ) দপ্তরের গবেষণা সেলের যুগ্ম পরিচালক ড. নাজমুল ইসলাম বলেন, ‘অভিযোগ পাওয়ার পর আমরাও মাঠ পর্যায়ে তদন্ত করেছি। আমরা বীজের মিশ্রণের উৎস খুঁজে পেয়েছি। মূলত চুয়াডাঙ্গা বিএডিসি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে দুটি বীজের মিশ্রণ হয়েছে। এ ঘটনায় ওই কেন্দ্রের জড়িত সব কর্মকর্তা-কর্মচারীকে বদলি করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। প্রত্যেকেই শাস্তির আওতায় আসবেন।’
কৃষি কর্মকর্তারা জানান, ব্রি-৮৮ ধান পাকতে সময় লাগে ১৪০ থেকে ১৪৫ দিন। আর ব্রি-৯২ পাকতে সময় লাগে ১৫০ থেকে ১৫৬ দিন। হাওর অঞ্চলে কৃষক যাতে তুলনামূলক আগে ফসল তুলতে পারেন, সে জন্য ব্রি-৮৮ লাগানো হয়। কারণ সেখানে এক সপ্তাহ-দশ দিনের ব্যবধানে ফসলডুবির মতো বড় বিপর্যয় অতীতে ঘটেছে। এবারও এক সপ্তাহ সময় পেলে কৃষক নিরাপদে ধান ঘরে তুলতে পারত। কিন্তু ক্ষেতে একই সঙ্গে ব্রি-৮৮ ও ব্রি-৯২ জাতের ধান থাকায় কিছু ধান আগে পেকেছে। বাকি ধান পাকার অপেক্ষায় থেকে কৃষক সর্বস্বান্ত। একই প্যাকেটে দুই জাতের বীজ থাকায় এমন ঘটনা ঘটেছে।
বিএডিসির সূত্র জানায়, অন্তত ১০০ টন বা এক লাখ কেজি বীজে এমন মিশ্রণের ঘটনা ঘটেছে। তবে দীর্ঘ অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে মিশ্রণ না ঘটা ধানও ক্ষতিগ্রস্ত হয়েছে।
উপজেলা কৃষি কার্যালয়ের তথ্য অনুযায়ী, ধর্মপাশা ও মধ্যনগরে এবার প্রায় ১৮ হাজার হেক্টর জমিতে ব্রি-৮৮ ধানের আবাদ হয়েছিল। এর মধ্যে অন্তত পাঁচ হাজার হেক্টর জমিতে ব্রি ধান-৯২ এর মিশ্রণ পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রকৃত ক্ষতির পরিমাণ আরও বেশি।
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মেউহারি গ্রামের কৃষক মঞ্জুরুল হক বলেন, ‘শুরুতে তো কিছু বুঝি নাই। পরে ধান বাইর হওয়ার পর দেখি একেক গাছ একেক রকম। একটার শীষ বড়, একটার ছোট। একটার ধান আগে পাইক্যা গেছে, আরেকটা তহনো কাঁচা। একই জমিতে যেন তিনটা আলাদা ধান লাগানো হইছে। একই গোছায় তিন রকম ধান।’
মঞ্জুরুল আরও বলেন, তিনি আশা করেছিলেন, অন্তত ১০০ মণ ধান পাবেন। শেষ পর্যন্ত ৪০ মণ ধানও ঘরে তুলতে পারেননি।
ধর্মপাশার ধারাম, সাংনিভাঙা, হাড়গুড়, খাজুইরাসহ বিভিন্ন হাওরের কৃষকরা একই অভিজ্ঞতার কথা বলেছেন। ধর্মপাশার টান মেউহারি গ্রামের কৃষক জানু মিয়া জানান, বিশ^াস করে বেশি টাকা দিয়ে ভিত্তি বীজ কিনেছিলেন। পরে দেখেন, কিছু ধান পেকেছে, কিছু ধান কাঁচা। আর কিছু আধাপাকা। তখনই তার সন্দেহ হয়। পরে জানতে পারেন, যে ধান পাকেনি, সেটা ৯২ জাতের। ব্রি-৯২ পাকতে পাকতে ব্রি-৮৮ গাছ থেকে ঝরতে শুরু করেছে। এর মধ্যে পানি এসে পড়েছে।
কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাদিকুর রহমান বলেন, ‘আমরা মাঠে গিয়ে দেখেছি, কিছু ধান পেকে গেছে, কিছু আধাপাকা, কিছু কাঁচা। মানে, বীজে বিভিন্ন জাতের মিশ্রণ ছিল। এ কারণে অনেক কৃষক ভয়াবহ ক্ষতির মুখে পড়েছেন।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
গ্যাস-কয়লা সংকটে বিদ্যুৎ উৎপাদনে ধস
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন ফখরুল
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পচা-নষ্ট আমে তৈরি হচ্ছে পাল্প, কিনছে বড় বড় জুস কোম্পানিগুলো
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২০২২ সালের পর গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ লোডশেডিং -ফাইজ তাইয়েব
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লোডশেডিংয়ে অসন্তোষ, নিরাপত্তা চেয়ে চিঠি
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সমন্বয়হীন খোঁড়াখুঁড়ি দুর্ভোগ চরমে
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী ৫ দিন বাড়তে পারে বৃষ্টি
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করেছি’ বিএনপি নেতার অডিও ভাইরাল
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘প্রত্যেক এমপিকে ডাকো, সব জায়গায় আগুন দেবে’
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মেজর, এসপি পরিচয়ে চাকরিপ্রত্যাশীদের ফাঁদ!
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল -চিফ হুইপ
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












