কূপ খননে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হচ্ছে তিন বিদেশী কোম্পানি
, ১৮ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩০ আশির, ১৩৯১ শামসী সন , ২৯ মার্চ, ২০২৪ খ্রি:, ১৫ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
দেশে স্থানীয় প্রতিষ্ঠান হিসেবে গ্যাস উত্তোলনে নিয়োজিত রয়েছে রাষ্ট্রায়ত্ত তিন কোম্পানি। গ্যাসের উত্তোলন ও সরবরাহ বাড়াতে পেট্রোবাংলার অধীন কোম্পানিগুলোর মাধ্যমে নতুন কূপ খনন এবং বিদ্যমান কূপের মেরামত ও সংস্কারের (ওয়ার্কওভার) উদ্যোগ নিয়েছে সরকার। এ উদ্যোগ বাস্তবায়নে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করবে বিদেশী তিন কোম্পানি। এগুলো হলো রাশিয়ার গ্যাজপ্রম, চীনের সিনোপ্যাক ও উজবেকিস্তানের এরিয়েল। স্থলভাগে ১৭টি কূপে কাজ করার বিষয়ে বিদেশী কোম্পানি তিনটির পক্ষ থেকে দেয়া প্রস্তাব এখন অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে, ২০২৫ সাল নাগাদ ৪৬টি কূপ খনন ও ওয়ার্কওভারের মাধ্যমে গ্যাস উত্তোলন বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের। এসব কূপ খননের মাধ্যমে জাতীয় গ্রিডে গ্যাসের দৈনিক সরবরাহ ৬১৫ মিলিয়ন ঘনফুট বাড়ানোর লক্ষ্য রয়েছে। এ পরিকল্পনার অংশ হিসেবে ১৭টি কূপে কার্যক্রম চালাতে যাচ্ছে বিদেশী তিন প্রতিষ্ঠান। জ্বালানি বিভাগ এখন কোম্পানিগুলোর এ-সংক্রান্ত প্রস্তাবের আর্থিক বিষয়াদি খতিয়ে দেখছে।
সার্বিক অনুমোদন প্রক্রিয়া শেষে ভোলায় বাপেক্সের আওতাধীন পাঁচটি কূপে খনন কার্যক্রম চালাবে রুশ কোম্পানি গ্যাজপ্রম। আগেও সেখানে কোম্পানিটির মাধ্যমে কূপ খননের কাজ করিয়েছে বাপেক্স। চীনা কোম্পানি সিনোপ্যাক খনন করবে সিলেট গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (এসজিএফসিএল) আওতাধীন পাঁচটি কূপ। আর বিভিন্ন জেলায় বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) আওতাধীন সাতটি কূপে খনন চালাবে উজবেক কোম্পানি এরিয়েল।
সরকার এসজিএফসিএলকে সিলেটের কূপ পাঁচটিতে খননের অনুমোদন দিয়েছে বিশেষ বিধানের আওতায়। এর মধ্যে চারটি অনুসন্ধান ও একটি উন্নয়ন কূপ। এজন্য এসজিএফসিএলের পক্ষ থেকে তিনটি ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) তৈরি করা হয়। এরপর কূপগুলোয় খনন কার্যক্রম চালানোর আগ্রহ প্রকাশ করে সিনোপ্যাক। অনুসন্ধান কূপগুলো হলো রশীদপুর-১১ ও ১৩, কৈলাশটিলা-৯ এবং সিলেটের ডুপি টিলা-১ আর একমাত্র উন্নয়ন কূপ সিলেট-১১। এসব প্রকল্পে মোট ব্যয় হতে পারে ১ হাজার ২০০ কোটি টাকার মতো।
এ বিষয়ে এসজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান বণিক বার্তাকে বলেন, ‘গ্যাসের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সিনোপ্যাকের পাঁচটি কূপ খননের পরিকল্পনা রয়েছে। এসব কূপ খননে ডিপিপি প্রণয়ন করা হয়েছে। চূড়ান্ত কোনো চুক্তি হয়নি। বিষয়টি এখন মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।’
জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে, কূপ খননসংক্রান্ত প্রস্তাব অনুমোদন ও এর পরবর্তী প্রক্রিয়া সম্পাদনের পরই কোম্পানিগুলো পর্যায়ক্রমে ১৭টি কূপে তাদের খনন ও সংস্কার কার্যক্রম চালানো শুরু করবে। এসব কাজ ২০২৫ সাল নাগাদ শেষ হওয়ার কথা থাকলেও ঠিকাদার প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা জানিয়েছেন, এতে দুই বছরেরও অধিক সময়ের প্রয়োজন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্থানীয় সরকার নির্বাচনে ইসি চায় ২৯০০ কোটি টাকা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুষ নেয়া প্রসঙ্গে প্রকৌশলী, ‘আমি কি এক হাজার টাকা নেয়ার প্লেয়ার?’
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউরোপে পাঠানোর টোপে ৩১ লাখ টাকা খুইয়েও যেতে পারেনি কেউ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউনূসের বিচার চাইলেন ৬১ আইনজীবী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হার্টের রিংয়ের নতুন দাম বাস্তবায়নে হাসপাতালগুলোকে ঔষধ প্রশাসনের চিঠি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারকে ব্যর্থ প্রমাণে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে -ইশরাক
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন -শিক্ষামন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমিত সম্পদের মধ্যেও বাজেটে প্রত্যেক নাগরিককে বিবেচনায় রাখা হয়েছে -অর্থমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নগদ টাকার সংকটে ‘ইসলামী’ ব্যাংক -চাইলো ১০ হাজার কোটির তারল্য সহায়তা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












