কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা
, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
হঠাৎ করেই কুষ্টিয়ার খাজানগরের চালের মোকামে সব ধরনের চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা বৃদ্ধি পাওয়ায় খুচরা বাজারে ব্যাপক প্রভাব পড়েছে। খুচরা পর্যায়ে বাসমতি, মিনিকেট, কাজল লতা, আটাইশ, স্বর্ণা চালের দাম কেজিতে ৪ থেকে ৫ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
মোকামে চালের দাম বৃদ্ধি পাওয়ায় খুচরা বিক্রেতারা সব ধরনের চালের দাম বেড়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন ভোক্তারা।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) কুষ্টিয়া পৌরবাজারে চাল কিনতে আসেনশহরের মিলপাড়ার বাসিন্দা মোশারফ হোসেন। তিনি জানান, গত সপ্তাহে ২৫ কেজি ওজনের মিনিকেট চালের বস্তা কিনেছিলেন ১ হাজার ৬২৫ টাকায়। এখন তা বেড়ে হয়েছে ১৭৫০ টাকা। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে ৫ টাকা। এ ব্যাপারে তিনি বাজার মনিটরিংকে দায়ী করেন।
মিরপুর উপজেলার পোড়াদহ বাজারে ধানের হাটে খোঁজ নিয়ে জানা যায়, গত কয়েক সপ্তাহে ধানের দাম খুব একটা বাড়েনি। কিন্তু মিনিকেট চাল উৎপাদনের জন্য সরু ধান বিক্রি হচ্ছে মণপ্রতি ১ হাজার ৩৫০ টাকা। বিনা-৭ জাতের ধান বিক্রি হচ্ছে ১ হাজার ৪০ টাকা মণে। এখন কৃষকের কাছে তেমন ধান নেই। মিনিকেট চাল উৎপাদনের জন্য অনেক আগেই মিল মালিকরা ধান কিনে গুদামজাত করে রেখেছেন। ফলে মিলাররা তাদের ইচ্ছামতো চালের দাম বাড়িয়ে দিচ্ছেন।
খাজা নগরে অবস্থিত হযরত অটোরাইচ মিলের মালিক হযরত আলী জানান, ধানের দাম বৃদ্ধি এবং বৃষ্টির কারণে চাল উৎপাদন ব্যাহত হওয়ায় দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে।
গত বুধবার মিলগেটে বাসমতি চাল ৮৫ টাকা কেজি ও মিনিকেট চাল বিক্রি হয়েছে ৫৮ টাকা কেজি দরে। সেই চাল আজ বিক্রি হচ্ছে ৮৮ টাকা কেজি ও ৬২ টাকা কেজি। এর কারণে খুচরা বাজারে পড়েছে এর প্রভাব। খুচরা বাজারে ভোক্তারা বাসমতি চাল ৯০ টাকা কেজি এবং মিনিকেট চাল ৭০ টাকা কেজি দরে কিনতে বাধ্য হচ্ছেন।
কুষ্টিয়া পৌরবাজারের বাজারের চাল ব্যবসায়ী চাঁদ আলী বলেন, ‘মিল মালিকরা দাম বাড়াচ্ছে বলেই বেশি দামে চাল বিক্রি করতে আমরা বাধ্য হচ্ছি। মিল মালিকরা চালের দাম কমালে আমরাও কম দামে বিক্রি করতে পারব।’
এ বিষয়ে কুষ্টিয়া জেলা প্রশাসক (ডিসি) তৌহিদ বিন হাসান বলেন, ‘কোন কোন মিল মালিক চালের দাম বাড়াচ্ছে আমরা তাদের তথ্য সংগ্রহ করছি। দু-এক দিনের মধ্যেই তদন্ত সাপেক্ষে আমরা অভিযান পরিচালনা করব। যারা দোষী সাব্যস্ত হবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের ভাঙারি ট্যাংকগুলো টেনে নেয়ার দৃশ্য
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬৯ হাজার ইসরায়েলি পালানোর খবর প্রকাশ!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রথম প্রান্তিকে ৩৬ জীবনবিমার তহবিলের বিনিয়োগ: ১০০ টাকা বিনিয়োগে আয় ২ টাকা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেতু বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আব্দুর রউফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরের কুখ্যাত ডাকাত টাকী রিপন গ্রেপ্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৩ সেপ্টেম্বর থেকে ইরানের সব এয়ারলাইন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ফোন না দেয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে থানায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)